Site Logo

সকাল সকাল শুভেচ্ছা: মুখ্যমন্ত্রীর জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রীর

EBBS Desk·
সকাল সকাল শুভেচ্ছা: মুখ্যমন্ত্রীর জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রীর
সোমবার বাংলার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলা তথা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে মুড়িগঙ্গার উপর সেতু শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেই সঙ্গে এই দিনটি অন্য একটি কারণেও গুরুত্বপূর্ণ রাজ্যবাসীর কাছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন (birthday)। জন্মদিনের সকালে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মুখ্যমন্ত্রীর জন্মদিনের সকালে তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী (Prime Minister) বার্তা দেন, বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা দিদির জন্মদিবসে তাঁকে শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি। আরও পড়ুন : বাম-বিজেপি দেয়নি যে সেতু তারই শিলান্যাস: কেমন সেই মুড়িগঙ্গা সেতু জন্মদিন নিয়ে কোনওদিনই কোনও আড়ম্বর করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। অনুগামীরা ভালোবেসে বিভিন্ন এলাকায় পালন করে থাকেন জন্মদিবস। প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি দলীয় নেতাদের পাশাপাশি অভ্যাস মতোই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Chief Minister) শুভেচ্ছা বার্তা দেন। তবে বিজেপি মুখ্যমন্ত্রীদের জন্য যেভাবে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় মোদিকে, বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেই ধরনের বার্তা অনুপস্থিত। - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →