Friday, June 19, 2026

ফের ৪০০০ শিক্ষক নিয়োগের সুপারিশপত্র এসএসসির

Date:

Share post:

একাদশ-দ্বাদশে ৪০০০ শিক্ষক নিয়োগের সুপারিশ করলো স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ইতিমধ্যেই ১৭ টি বিষয়ে শিক্ষক নিয়োগ শেষ করেছে কমিশন। এবার আগামী ২০ এপ্রিল চারটি বিষয়ে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং করবে এসএসসি। এর আগের দফায় ভূগোল, অঙ্ক, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়গুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ করেছে কমিশন। গত ফেব্রুয়ারি মাস থেকেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি।

একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ১২০০০-এর বেশি শূন্যপদ আছে। মে মাসের মধ্যেই ৩৫টি বিষয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে বলে সূত্রের খবর। বুধবার সন্ধেয় কমিশনের ওয়েবসাইটে এই সুপারিশপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। প্রথম পর্যায় ৭টি বিষয়ে ৫০০টি শূন্যপদের মধ্যে ১৮২ জনকে ইতিমধ্যেই সুপারিশপত্র দিয়েছেন এসএসসি।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...