Site Logo

পরিকল্পিত অসম্মান! নেত্রীকে শাহর অবমাননাকর সম্বোধনে সরব তৃণমূল

EBBS Desk·
পরিকল্পিত অসম্মান! নেত্রীকে শাহর অবমাননাকর সম্বোধনে সরব তৃণমূল
বাঙালি, তথা মহিলাদের অসম্মানে নতুন মাত্রা যোগ করল বিজেপি। ২০২১ সালের ট্র্যাডিশন ফিরিয়ে এনে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে অশ্লীল শব্দ প্রয়োগ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহর। বাংলার নির্বাচন চলাকালীন সংসদে (Parliament) যে মহিলা সংরক্ষণ বিল পাস নিয়ে বিজেপি তাদের নারী প্রতি মনোভাব তুলে ধরার চেষ্টা করছে, সেই বিজেপির নেতাদের মহিলাদের প্রতি চিন্তাভাবনা ঠিক কেমন, তা যেন তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সমালোচনায় সরব হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সাগরিকা ঘোষ থেকে তৃণমূলের মহিলা নেত্রীবৃন্দ। ২৩ এপ্রিল প্রথম দফা নির্বাচনের আগে বাংলায় ম্যারাথন ভোট প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তেমনই একটি প্রচারের মঞ্চ থেকে কার্যত হুমকির সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'এই দিদি' বলে সম্বোধন করেন শাহ। এই ঘটনা মনে পরিয়ে দেয় ২০২১ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার 'দিদি ও দিদি' বলে অসম্মান করেছিলেন। এবং যার ফল ভোট বাক্সে বাংলার মহিলারা দিয়েছিলেন। বিজেপির সেই ট্র্যাডিশন স্মরণ করিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) দাবি, আবার আমাদের মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) 'এই দিদি' বলে সম্বোধন করেছেন। এটা কিন্তু কোনও মুখ ফসকে বলার কথা নয়। প্রধানমন্ত্রী পথ দেখিয়েছেন। এটা মহিলাদের সম্মান করা? পরিকল্পিতভাবে বারবার বারাবার বলে যায়।মানুষ বুঝে গিয়েছে মহিলাদের কীভাবে আপনারা সম্মান করেন। এই বাংলা, বাংলার মহিলারা এর উপযুক্ত জবাব দেবেন। প্রধানমন্ত্রী রাস্তা দেখা দেখাবেন আর আপনি সেই পথে হাঁটবেন? এই সংস্কৃতি? ঘৃণ্য অপরাধ করছেন। বারবার করছেন। আরও পড়ুন : একবালপুরে ভোটপ্রচারে উত্তেজনা! অভিযুক্ত বিজেপি প্রার্থীর নামে জোড়া FIR, গ্রেফতার ৯ একইভাবে সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) কটাক্ষ করেন, আবার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'দিদি ও দিদি' অসম্মানের পর এবার অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মানজনক সম্বোধন করলেন। এটাই বিজেপির আসল চরিত্র। সংসদে তারা নারী শক্তির কথা বলে, বাস্তবে তারা একজন বরিষ্ঠ তথা একটি রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রীকে অসম্মান করে। অমিত শাহকে এই কথা ঈশ্বরই বলিয়েছেন, তাঁর স্বরূপ প্রকাশ করার জন্য, দাবি সাংসদ মহুয়া মৈত্রর। তিনি বলেন, বাংলার মানুষ, নারী শক্তি, বাংলার মা-বোনেরা কান খুলে শুনল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ১৫ দিন ধরে বাংলায় বসে রয়েছেন। তিনি আজকে বাংলার তিনবারের মুখ্যমন্ত্রীকে একটা খোলা মঞ্চে বললেন ‘এ দিদি কান খোল কে শুন লো’। এটা আমরা কখন শুনেছিলাম মনে আছে? ২০২১ সালে যখন তাঁর বড় ভাই প্রধানমন্ত্রী এসে বলেছিলেন ‘দিদি ও দিদি’। সেই রকের চালে টিটকিরি কিন্তু বাংলার মহিলারা ক্ষমা করেননি। ভারতবাসীদের দুর্ভাগ্য যে আজ সিংহাসনে এরকম নেতারা দিল্লিতে বসে দেশ পরিচালনা করছেন। তিনি আজ মমতাদিকে যা বলেছেন সেটা ভগবানই তাঁর মুখ দিয়ে বলিয়েছেন। ভগবান বাংলার নারীদের বোঝাতে চান এদের আসল রূপটা কি। অমিত শাহ বাসের টিকিট ফ্রি করার দরকার নেই। বাংলার মহিলাদের একটু সম্মান করো। বাংলার সকল মা-বোনেদের সতর্ক করছি। যাঁরা খোলা মঞ্চে মুখ্যমন্ত্রীকে এই ভাষা বলতে পারে, তাঁরা ক্ষমতা আগামীদিন যদি আসে আমাদের কি করবে জানা নেই। কীভাবে বিজেপির প্রচার করা নারী শক্তির প্রতি সম্মান আদতে ভাঁওতা, তা তুলে ধরেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর দাবি, ২০২১-এর পরে ২০২৬-এ একই ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সম্ভাষণে বাংলার প্রতিটি নারী শুধু ব্যথিত নয়, অপমানিত। আমরা কি তাদের চাকর? তাদের দলদাস? আমরা মহিলা। এই রাজনৈতিক সৌজন্য কি তাদের কাছে প্রত্যাশা রাখতে পারি না? এটা তাদের ডিএনএ-র মধ্যে রয়েছে। নারী সংরক্ষণের মধ্যে দিয়ে নারী শক্তি- সব ভাঁওতাবাজী। মাতৃশক্তি ভরসা কার্ডও ভাঁওতাবাজী। আপনার প্রার্থীর জন্য আপনারা লড়ছেন। প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে অসত্য কথা বলে অপমান করছেন। - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →