Site Logo

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

EBBS Desk·
ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনের শেষ পর্বে ফলতা উপনির্বাচনের (Falta By-election) ফলাফল ঘোষণার দিনও তার ব্যতিক্রম হল না। ফলাফল প্রকাশের প্য়াটার্ন তুলে ধরে কারচুপি স্পষ্ট করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে, ফলতায় তৃণমূলের নির্বাচনের ফলাফলে অভিষেকের তৈরি ডায়মন্ড হারবার মডেল (Diamon Harbour Model) ভেঙে পড়া নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

Sponsored

Sranchi In Article

ফলতার গণনা (Falta counting) নিয়ে তথ্য তুলে অভিষেকের অভিযোগ, আজ ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের গণনায় গুরুতর অসঙ্গতি প্রকাশ্যে। আজ বিকেল সাড়ে ৩টের মধ্যেই ২১টি রাউন্ডের সবগুলো কাউন্টিং শেষ হয়ে গেল। অথচ ৪ঠা মে, একই সময় পর্যন্ত মাত্র ২-৪ রাউন্ড গণনা হয়েছিল। নির্বাচন কমিশনের থেকে এর ব্যাখ্যা আমাদের প্রাপ্য।

Sponsored

Merlin In Article

আদতে নির্বাচন কমিশন যে একপেশে ভূমিকা ফলতা উপনির্বাচনেও পালন করেছে, তা স্পষ্ট করে অভিষেকের দাবি, গত ১০ দিনে ফলতা থেকে ১০০০ জনেরও বেশি কর্মী ঘরছাড়া হতে বাধ্য হলেও নির্বাচন কমিশন চোখ বুজে ছিল। আদর্শ আচরণবিধি লাগু থাকা সত্ত্বেও দিনের আলোয় দলীয় কার্যালয়গুলোতে ভাঙচুর চালানো হয়েছে। নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নেয়নি। বরং, যে প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) (CEO, Election Commission) এসআইআর-এর আড়ালে নাম বাদ এবং নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করতে নির্বাচন কমিশন ব্যবহার করেছিল, তাঁকেই নতুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়; সেটাও এমন এক সময়ে যখন ফলতায় (Falta) আদর্শ আচরণবিধি (model code of conduct) বলবৎ ছিল এবং ভোটগ্রহণ প্রক্রিয়াও সম্পূর্ণ হয়নি।

Sponsored

Shyam Sundar In Article

যদিও এই কারচুপির দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফলতা উপনির্বাচনে ফলাফলের নিরিখে তৃণমূলের ব্যর্থতা শুভেন্দুর কটাক্ষ, কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হলো ‘তৃণমূলের হার-বার’ মডেলে।

Sponsored

Camelia In Article

রবিবারের ফলাফলের পরে মুখ্যমন্ত্রীর বার্তা, সর্বপ্রথমে আমি ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী দেবাংশু পাণ্ডাকে (Debangshu Panda) বিপুল জনাদেশ দিয়ে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার জনতা-জনার্দন গণদেবতাকে নত মস্তকে প্রণাম জানাই। ফলতার ভোটারদের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ, বিজেপির প্রার্থী কে এক লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, জয়ের ব্যবধান এক লক্ষ আট হাজার পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব। সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ।

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

সেই সঙ্গে তৃণমূলের পরাজয়ে সাধারণ ভোটারদের প্রত্যাখানের তত্ত্বে শুভেন্দুর মুখে। তিনি দাবি করেন, এ তো সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে ‘নোটা’-র বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে ‘নোটা’-র কাছেও পরাজিত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই জমজমাট লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গবাসী।

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →