Site Logo

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

EBBS DESK·
সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই ফের চিঠি পাঠিয়ে সময় চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হাজিরা দেওয়ার ডেডলাইন ছিল অভিষেকের। কিন্তু তার আগেই তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়ে অভিষেক জানিয়েছেন, তিনি এখন কলকাতার বাইরে। সেই কারণে এখন হাজিরা দিতে পারছেন না। এই বিষয় নিয়ে তিনি যে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন, সেকথাও চিঠিতে উল্লেখ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Sponsored

Sranchi In Article

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে নেমেছে সিআইডি (CID)। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর (Rathin Basu) কাছে বিরোধীদলের দাবি ও বিরোধী দলনেতা-সহ অন্যান্য পদাধিকারীদের নামের প্রস্তাব দিয়ে চিঠি দেন। অভিযোগ, সেখানে কয়েক জন বিধায়কের সই ‘জাল’ করা হয়েছে। এই নিয়ে অভিযোগ জানান উলুবেড়িয়া পূর্বের তৎকালীন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঋতব্রত এবং সন্দীপনের অভিযোগের ভিত্তিতেই বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্ত নেমে অভিষেককে (Abhishek Banerjee) তলব করে সিআইডি। ৩০ মে প্রথম অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে ১ জুন তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সিআইডির থেকে ১৪ দিনের সময় চান অভিষেক। সেই সময় না দিয়ে তৃণমূল সাংসদকে ১ জুন আবার কালীঘাটের বাড়িতে গিয়ে সাতদিনের মধ্যে হাজিরার নোটিশ দেয় সিআইডি। কিন্তু সোমবারও হাজিরা দেননি অভিষেক। তিনি যখন দিল্লিতে তখন তাঁর কালীঘাটের বাড়িতে ফের পৌঁছে যান তদন্তকারীরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তাঁরা। অভিষেককে মঙ্গলবার হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Sponsored

Merlin In Article

কিন্তু তলবে সাড়া না দিয়ে এই নিয়ে তৃতীয় বার সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক। দুপুরে ৩টে ১৫ মিনিট নাগাদ ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে হাজির হয় সিআইডি টিম। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ক্যামাক স্ট্রিটের অফিসেও পৌঁছোয় সিআইডি-র দল।
আরও খবর: সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

Sponsored

Shyam Sundar In Article

এদিকে সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি দিয়ে অভিষেক জানান, কলকাতার বাইরে থাকায় এদিন হাজিরা দিতে পারবেন না। এই নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। বিষয়টি আদালতে বিচারাধীন থাকার কথা চিঠিতে উল্লেখ করে অভিষেক সময় চেয়েছেন বলে সূত্রের  খবর।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →