বস্তারে কোটি টাকার সোনা-নগদসহ ১০৮ মাওবাদীর আত্মসমর্পণ

আত্মসমর্পণ করলেন ১০৮ জন মাওবাদী! মাথার মিলিত দাম ছিল ৩ কোটি ৬১ লক্ষ, এছাড়া উদ্ধার হয়েছে এক কেজি সোনা। বুধবার ছত্তিশগড়ের বস্তারে (Bastar in Chhattisgarh) জেলা পুলিশ-প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন ১০৮ জন মাওবাদী (Moist)। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে এক কেজি সোনাও যার বাজারদর ১ কোটি ৬৪ লক্ষ টাকা।
Sponsored

৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নিশ্চিহ্ন করে দেওয়ার প্রক্রিয়ার মাঝেই বুধবার বস্তারে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। গত কয়েক মাসে কয়েকশো মাওবাদী আত্মসমর্পণ করেছেন। অনেক শীর্ষ নেতাও সেই দলে ছিলেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মাওবাদীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে এখনও মাওবাদীদমন অভিযান চলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ছ’জন ডিভিশনাল কমিটির সদস্য রয়েছেন। এই সকল মাওবাদীরা দণ্ডকারণ্য স্পেশ্যাল জ়োনাল কমিটির সদস্য এবং জগদলপুরে তাঁরা বেশ সক্রিয় ছিলেন। মাওবাদীদের থেকে ১০১টি অস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে আছে এসএলআর, একে ৪৭, ইনসাস, ব্যারেল গ্রেনেড লঞ্চার, লাইট মেশিনগান। আরও পড়ুন: বিহারে সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
