উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল ১৬ বছরের স্কুল ছাত্রীকে (Gang Rape in UP again) । ৭ জন মিলে নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি ডবল ইঞ্জিন সরকারের পুলিশ (Uttarpradesh Police)।
Sponsored

মোদি-যোগীর 'বেটি বাঁচাও' স্লোগান যে আসলে বিজ্ঞাপনেই সীমাবদ্ধ তা ফের প্রমাণ করে দিল উত্তরপ্রদেশ। ডবল ইঞ্জিন রাজ্যে নারী সুরক্ষা যেন প্রহসন। গত ২ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে নাবালিকাকে ভোজিপুরা এলাকার একটি ক্যাফেতে ঢুকিয়ে সেখানকার মালিক ও তার ছয় সঙ্গী মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি কাউকে জানালে ছবি ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। গুরুতর অবস্থায় বাড়িতে ফিরে পরিবারকে জানান নির্যাতিতা। এর দু’দিন পরে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। প্রাথমিক অনুমান অভিযুক্ত সৈফি ওরফে সমীর আহমেদ (রেস্তোরাঁর মালিক) ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। মেয়েটি তা অস্বীকার করায় তাঁকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় আরেক অভিযুক্তের নাম আসাদ হায়দার। তদন্ত শুরু হয়েছে কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি।ন্যক্কারজনক ঘটনা আবারও যোগীরাজ্যের তথাকথিত 'সুশাসনের' কঙ্কালসার রূপটি প্রকাশ্যে এনেছে। দিনের বেলাতেও যে উত্তরপ্রদেশে মহিলারা নিরাপদ নয় তা ফের স্পষ্ট। এই ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। লেখা হয়েছে, 'অপরাধীদের আস্ফালন আর প্রশাসনের ব্যর্থতায় উত্তরপ্রদেশে শিশু থেকে বৃদ্ধা আজ সবথেকে বেশি অসুরক্ষিত। অবিলম্বে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ করা উচিত! লজ্জা!'
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
Just now

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
2h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
2h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
2h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
4h ago
More from শিরোনাম
View All →
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
5h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
