Site Logo

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

EBBS Desk·
সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park ) জঙ্গলে মুক্ত করে দিলেন। একসময় সুরক্ষামূলক বেষ্টনীতে বন্দী থাকা দুটি চিতা অবশেষে মধ্যপ্রদেশের উন্মুক্ত বনে বেরিয়ে এল। ইতিমধ্যেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাঁদের খাঁচার গেট খুলতেই বাঘদুটি লাফিয়ে কুনোর বিশাল প্রান্তরের মধ্যে ঢুকে গেল। কুনো সফরকালে মোহন যাদব এই ঘটনাটিকে রাজ্যের পরিবেশগত ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।

Sponsored

Sranchi In Article

২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা আটটি চিতা বাঘকে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park )ছাড়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রজেক্ট চিতা-র সূচনা করেন। এটি ছিল বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় ‘বিগ ক্যাট’ স্থানান্তর প্রকল্প। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বতসোয়ানা থেকে আরও ৯টি চিতা আসে।

প্রসঙ্গত, নামিবিয়ার চিতা 'জ্বালা' ৫টি শাবকের জন্ম দেয়। ৭০ বছরে ভারতে এই ঘটনা প্রথম। প্রজেক্ট চিতা প্রকল্পের অধীনে এখন পর্যন্ত ভারতে মোট ৩৭টিরও বেশি চিতা শাবকের জন্ম হয়েছে। কুনো জাতীয় উদ্যানে চিতার মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫৭। ২০২৫ সালের নভেম্বর মাসে, ভারতে জন্ম নেওয়া ‘মুখী’ নামের একটি চিতা বাঘ কয়েকটি শাবকের জন্ম দেয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বটেই।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →