টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূলের জেলা সহ-সভাপতি চঞ্চল খাঁড়া (Chanchal Khara) ও বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী (Samaresh Chakraborty)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা, তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতিও।
Sponsored

তমলুকে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল তৃণমূল নেতা চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানো থেকে শুরু করে জমি দখলের মতো একাধিক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে বাড়ি থেকে থানায় নিয়ে গিয়ে টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পরে রাতেই গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। শুক্রবার তাঁকে তমলুক জেলা আদালতে তোলা হলে আদালত সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে বিক্ষোভে করেন বহু মানুষ। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরবে।
বিধাননগর পুরনিগমের কাউন্সিলর (TMC Councilor) সমরেশ চক্রবর্তীকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রায় এক বছর আগে এক প্রোমোটারকে মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সম্প্রতি সেই ঘটনায় নতুন করে আরও একটি মামলা রুজু হয়। সেই মামলার ভিত্তিতেই পুলিশ তাঁকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, পুরনো অভিযোগগুলিও নতুন মামলার সঙ্গে যুক্ত করা হচ্ছে।
দুই নেতার গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ সামনে এলেও এতদিন কেন কড়া পদক্ষেপ করা হয়নি, তা নিয়েও উঠছে প্রশ্ন।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
