তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের (MLA) সই জাল তদন্ত হচ্ছে। সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই সত্য ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি সাফ জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই থানায় অভিযোগ দায়ের করেন। সই বিতর্কে ১৩ জন তৃণমূল বিধায়ককে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। তিনজন তৃণমূল MLA জানিয়েছেন সই তাদের নয়। এই সাংবাদিক বৈঠকের পরেই তৃণমূলের পক্ষ থেকে জানানো হল, দল বিরোধী কাজের জন্য ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে স্পিকার রথীন্দ্র বসুকে (Rathindra Basu)।
Sponsored

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “২০ মে তৃণমূলের সাধারণ সম্পাদক একটা রেজোলিউশনের কপি পাঠান, ৭০ জন MLA-র সই করা। রেজোলিউশনের কপিতে ব্লক লেটারে ১০ জনের নাম লেখা। ২৭ মে দুই MLA ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা স্পিকারকে অভিযোগ জানান। তাঁদের অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপ্যাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় FIR করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে সিআইডিতে তদন্তভার দেওয়া হয়।“
শুভেন্দু জানান, “সই বিতর্কে ১৩ জন তৃণমূল বিধায়ককে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। তিনজন তৃণমূলের এমএলএ জানিয়েছেন সই তাদের নয়। নিজের দলের বিধায়কদের সই জাল করেছে তৃণমূল। সই জালের অভিযোগে তদন্তে নামে সিআইডি।“ এর পরেই তৃণমূলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “পার্টিটা কার্যত উঠে গেছে। যে কাণ্ড কারখানা আপনারা করেছেন পশ্চিমবঙ্গে আর আপনাদের কোনও সুযোগ নেই। ছেড়ে যাওয়ার পরও তৃণমূলের চুরির অভ্যাস যাইনি। ভোটের লড়াইয়ের আগেই তৃণমূল প্রার্থী পালাচ্ছেন। তৃণমূলের কোনও লোকই প্রতিবাদে আর রাস্তায় নামবেন না। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সিআইডি হাজিরা দিতে বলে। তিনি আজ হাজিরা দেননি। বিজেপি সরকারে সই চোরেরা ছাড় পাবেন না। ভারতীয় ন্যায় সংহিতায় জালিয়াতি অভিযোগে যা ব্যবস্থা আমরা তাই নেব। যারা তদন্তে সহযোগিতা করবেন না তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে।“
নবান্ন থেকে শুভেন্দু তৃণমূলের দুই বিভীষণের নাম ফাঁস করতেই কড়া পদক্ষেপ নিয়ে দল। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল। ইতিমধ্যেই দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। ঋতব্রত ও সন্দীপন আপাতত বিধায়ক থাকছেন। তবে তাঁরা তৃণমূলের বিধায়ক হিসেবে পরিচিতি পাবেন না।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
