Site Logo

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

EBBS Desk·
দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে। নক আউটে যাওয়ার সম্ভাবনা শেষ তুরস্কর।৬৪ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়লেন প্যারাগুয়ের(Paraguay) মাতিয়াস গালারজা।

Sponsored

Sranchi In Article

এই ম্যাচে একটা অভিনব ঘটনা ঘটল প্রথমার্ধের সংযুক্তি সময়ে। ফিফার নতুন নিয়মের শিকার হলেন প্যারাগুয়ের(Paraguay) মিগুয়েল অ্যালমিরন( Miguel Almiron)। ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে তুরষ্কের বিরুদ্ধে কথা বলার সময়ে হাত দিয়ে মুখ ঢেকে রাখার কারণে লাল কার্ড দেখলেন অ্যালমিরন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, কথা বলার সময়ে হাত, কনুই বা জার্সি দিয়ে মুখ ঢাকলে সরাসরি লাল কার্ড দেখানো হবে।

একটা সামান্য ঘটনা থেকে এর সূত্রপাত। তুরস্কের এক প্লেয়ারের সঙ্গে কথা কাটাকাটি চলছিল আলমিরনের। হঠাৎই তিনি মুখ ঢেকে কথা বলেন।ফিফার নতুন নিয়মে লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের মিগুয়েল আমিরন। ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে ম্যাচে জিয়ানলুকা প্রেস্তিয়ানি মুখ ঢেকে ভিনিসিয়াসকে কিছু একটা বলেছিলেন। ভিনির দাবি, তাঁর উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মূলক মন্তব্য করা হয়। শাস্তিও পান প্রেস্তিয়ানি। পরে ফিফা এই নিয়ম নিয়ে আসে, যা চলতি বিশ্বকাপ থেকে কার্যকর হয়।

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারাল মরোক্কো। একমাত্র গোলটি করেন ইসমায়েল সাইবারি। মরক্কোর ইসমাইল সাইবারি ৭১ সেকেন্ডে স্কটল্যান্ডের বিরুদ্ধে গোল করে এ বারের বিশ্বকাপে দ্রুততম গোলের নজির গড়েন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সেই নজির হাতছাড়া হয়ে যায় তাঁর। প্যারাগুয়ের মাতিয়াস গালারজা ৬৪ সেকেন্ডে গোল করে রেকর্ড ছিনিয়ে নিলেন। মরক্কোর জয়ে জমে গেল গ্রুপ পর্বের লড়াই।

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারাল মার্কিন যুক্তরাষ্ট্র। আত্মঘাতী গোল ক্যামেরন বুরগেসের, আর একটি গোল অ্যালেক্স ফ্রিম্যানের।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →