কর্নাটকে ৭ দিনের ব্যবধানে ৩৫ ময়ূরের মৃত্যু! তদন্ত শুরু

৩৫টি ময়ূরের মৃত্যু কর্নাটকে (Karnatak)। একসঙ্গে কীভাবে এত ময়ূরের মৃত্যু তার নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ময়ূরের মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। বনদফতরের আধিকারিকরা মনে করছেন, তীব্র দাবদাহ এবং পানীয় জলের অভাবেই একের পর এক ময়ূরের (Peacock) মৃত্যু।
Sponsored

কর্নাটকের টুমাকুরুর গ্রামে ৭ দিনের ব্যবধানে প্রায় ৩৫টি ময়ূর মারা গিয়েছে। এর মধ্যে উর্দিগেরে হোবলির বোম্মনাহাল্লি ও কোলিহাল্লি গ্রাম এবং গুলুর হোবলির বাইরাসান্দ্রা ও হুল্লেনাহাল্লি গ্রামের খামারগুলিতে ১১টি জাতীয় পাখিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। গত কয়েক দিনে কর্ণাটকের একাধিক এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছে বন দফতরের আধিকারিকরা। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, তীব্র তাপ ও জলশূন্যতা এই মৃত্যুর কারণ। মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য নমুনা বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে। বিষক্রিয়া কারণে এতগুলি পাখির মৃত্যু হয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।
গত বছরের অগাস্ট মাসে টুমাকুরুর একটি জলাশয়ের কাছে প্রায় ২০টি ময়ূরকে (Peacock) মৃত অবস্থায় পাওয়া যায়। পোকার আক্রমণ এড়ানোর জন্য ছড়ানো কীটনাশকযুক্ত বীজ খেয়ে ফেলার পর ওই ময়ূরগুলির মৃত্যু হয়েছিল।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
2h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago





