পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত প্রৌঢ়া, আহত শিশু-সহ ৩

শীতের সকালে পার্ক সার্কাসে(Park Circus) মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ার। বাড়ির চাঙড় খসে মৃত্যু হল রাবিয়া খাতুনের(Rabia Khatun)। সোমবার ভোরে পার্ক সার্কাসের (Park Circus) লোহাপুল এলাকায় চাঙড় খসে আহত হয়েছে শিশু-সহ আরও বেশ কয়েক জন। আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকা এই মুহূর্তে ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ।
Sponsored

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর তিনটে নাগাদ লোহাপুল এলাকায় তিনতলা একটি বাড়ির একতলার সিলিংয়ের একটি অংশ খসে পড়েছে। একতলায় ভাড়া থাকত একটি পরিবার এবং সকলেই তখন ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের উপরে খসে পড়ে চাঙড় এবং দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় রাবিয়ার।
Sponsored

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। প্রৌঢ়া-সহ চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালে চিকিৎসক রাবিয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে তবে আরেক শিশু-সহ দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
Sponsored

স্বাভাবিকভাবেই এদিনের ঘটনার পর থেকেই লোহাপুলের ওই বাড়ির রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়রা অভিযোগ করেছেন বাড়ির মালিককে বহুদিন ধরে মেরামত করার জন্য অনুরোধ করা হলেও তিনি এই বিষয়ে কর্ণপাত করেনি। এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
