Site Logo

ব্যাটে রান না থাকলেও শীর্ষস্থানেই অভিষেক, উন্নতি ঈশানের

EBBS Desk·
ব্যাটে রান না থাকলেও শীর্ষস্থানেই অভিষেক, উন্নতি ঈশানের

টি২০ বিশ্বকাপের সুপার আটের আগে ভারতের চিন্তার প্রধান কারণ অভিষেক শর্মা(Abhisek sharma )। অনেক প্রত্যাশা থাকলেও তা এখনও পূরণ করতে পারেনি। উল্টে গ্রুপ পর্বে একের পর এক ম্যাচে ০ রানে আউট হয়ে থিঙ্ক ট্যাঙ্কের চিন্তা বাড়িয়েছেন তরুণ ওপেনার। শেষ ৭ ম্যাচের মধ্যে পাঁচটিতেই ০ রানেই আউট হয়েছেন। কিন্ত তাতেও আইসিসির ক্রম তালিকায় প্রভাব পড়ল না।

Sponsored

Sranchi In Article

আইসিসির টি২০ ব্যাটারদের ক্রম তালিকায় ১ নম্বর স্থান ধরে রেখেছেন অভিষেক(Abhisek sharma )। বিশ্বকাপে প্রথম ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ০ রানে আউট হন, দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। এরপর পাকিস্তান এবং নেদারল্যান্ডস ম্যাচেও এক রানও করতে পারেননি। কিন্ত আইসিসির যে ক্রম তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেল শীর্ষস্থান ধরে রেখেছেন।

ক্রম তালিকায় উন্নতি করেছেন ঈশান কিষাণ। ১৭ ধাপ উন্নতি করে প্রথম দশে ঢুকে পড়েছেন ঈশান। পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রান করেছেন। অনেকদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন, এবার ক্রম তালিকাতেও উন্নতি করলেন।

আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম সুপার আটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। কঠিন ম্যাচেও ওপেনিং জুটি ফ্লপ করলে তা সমস্যা হতে পারে টিম ইন্ডিয়ার।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →