বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের দলীয় প্রার্থী অর্পিতা ঘোষ ও চিন্তামণি বিহার সমর্থনে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, বালুরঘাটে নির্বাচনী প্রচার সভা থেকে সরাসরি সুকান্ত মজুদারকে (Sukanta Majumder) চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বালুরঘাটের জন্য কী করেছেন- খতিয়ান দিন বিজেপি (BJP) সাংসদ।
Sponsored

এদিন বালুরঘাটের টাউন ক্লাব মাঠে বালুরঘাট (Balurghat) ও তপনের (Tapan) দলীয় প্রার্থী অর্পিতা ঘোষ ও চিন্তামণি বিহার সমর্থনে প্রচারসভা করেন অভিষেক। ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে হেলিকপ্টার থেকে নামেন তৃণমূলের সেনাপতি। পৌনে তিনটে থেকে প্রায় ৪০ মিনিটের ভাষণে কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি। আর কেন্দ্র বকেয়া না দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার কী কী উন্নয়নমূলক প্রকল্প চালাচ্ছে তার উল্লেখ করেন। বালুরঘাট, তপন বিধানসভায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, পঞ্চান্ন কোটি টাকার পথশ্রী প্রকল্পের রাস্তা হয়েছে। 
বিজেপিকে নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ভোটের আগে অন্য রাজ্য থেকে বাংলায় অনুপ্রবেশ করানো হচ্ছে। সুকান্ত বলেছেন, ক্ষমতায় এলে লক্ষ্মীভাণ্ডার ডবল করে দেবেন। যেসব রাজ্যে বিজেপি আছে সেখানে লক্ষ্মীভাণ্ডার দেওয়া হয় এমন একটা ঘটনাও দেখাতে পারবেন না। ৩২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার দিয়েছে। এর পরেই বিজেপি সাংসদকে নিশানা করে অভিষেক বলেন, সুকান্ত মজুমদার বলুন কেন্দ্রীয় সরকার বাড়ি তৈরির কত টাকা দিয়েছে তা জানাতে! 
তৃণমূল ক্ষমতায় এলে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও জানান অভিষেক। আশ্বাস দেন, বালুরঘাটে মেডিক্যাল কলেজ এবং জেলায় দুটি হিমঘর তৈরি হবে। আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, পানীয় জল, দুয়ারে স্বাস্থ্য শিবির, কেন্দ্র টাকা না দিলেও ৬মাসের মধ্যে বয়স্কভাতা, ছয় মাসের মধ্যে গরিবের জন্য বাড়ি দেওয়া হবে বলেও জানান তৃণমূলের সেনাপতি।

সভা শেষে জেলা নেতৃত্বদের সঙ্গে কথা বলে সকলকে একসঙ্গে চলার বার্তা দেন তিনি এবং দক্ষিণ দিনাজপুরের ছয়টি আসনেই জয়ের লক্ষ্য নির্ধারণ করেন।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
