Site Logo

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

EBBS Desk·
করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে শিল্প – সবক্ষেত্রেই উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন। উত্তর দিনাজপুরের করণদীঘি বিধানসভা এলাকাও তার ব্যতিক্রম নয়। সেই সুফলের কারণেই করণদিঘীর মানুষ আস্থা রেখেছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে সেখানেই থেমে থাকবে না তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করণদিঘীর (Karandighi) নির্বাচনী প্রচার মঞ্চ (election campaign) থেকেই করণদিঘীর হাসপাতাল (state hospital) ও কলেজের (women's college) দুই দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে রাখলেন।

Sponsored

Sranchi In Article

বিধানসভা নির্বাচনে করণদিঘী থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক গৌতম পালকে। যদিও লোকসভা নির্বাচনে করণদীঘি বিধানসভা এলাকা থেকে মানুষের সমর্থন তৃণমূলের পক্ষে যায়নি, তা সত্ত্বেও এলাকার মানুষের প্রয়োজনে উদ্যোগী বিদায়ী বিধায়ক গৌতম পাল (MLA Gautam Pal)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা চলাকালীনই তিনি দুটি দাবি নিয়ে একটি চিরকুট তুলে দেন অভিষেকের হাতে।

তৃণমূল প্রার্থীর চিরকুট পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আপনাদের এখানে দুটি দাবি এখানে গৌতম দিয়েছে। একটি আমি জানি স্টেট জেনারেল হাসপাতাল। আরেকটা মহিলাদের কলেজ। দুটি দাবিকেই আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। কোথায় কি করা যায়। কোল্ড স্টোরেজের কথা আমি দিয়ে গেলাম। মহিলা কলেজ (women's college) হবে। এবং স্টেট জেনারেল হাসপাতালের (Karandighi state hospital) যে দীর্ঘদিনের দাবি, আমরা অগ্রাধিকার দিয়ে দেখব।

আদতে যে উন্নয়নের মার্কশিট আর প্রতিশ্রুতির ভিত্তিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিপরীতে যে বিজেপি প্রার্থী ও দলের এলাকায় কোনও গ্রহণযোগ্যতা নেই, তাও করণদিঘী থেকে প্রমাণ করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর স্বরূপ তুলে ধরে তিনি জানান, এখানে যে বিজেপির প্রার্থী হয়েছে তাকে এমনিতে বিজেপির নেতা কর্মীরাই মানতে চায় না। তারপরে আমি শুনছি তাঁর পরিবারের একাধিক সদস্য অবৈধ মাদক পাচার কারবারের সঙ্গে যুক্ত। এই যদি প্রার্থীর পরিচিতি হয়, তাহলে আগামী দিন যদি এই রকম প্রার্থী করণদিঘী থেকে জেতে অর্ধেক সময় পরিবার আর প্রার্থী মদ পাচার করতে আর মদ সরবরাহ করতে ব্যস্ত থাকবে। মানুষের জন্য কোনও কাজ করবে না।

আরও পড়ুন : বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

আদতে এই কেন্দ্রে বিজেপি কতখানি অন্তর্দ্বন্দ্বে জেরবার তারও প্রমাণ করণদিঘীর মঞ্চে থেকে তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, এখানে বিজেপির ২০১৯ সালের যিনি সাংসদ হয়েছিলেন, দেবশ্রী দেবীকে বিজেপিই কলকাতায় পাঠিয়ে দিয়েছে। এদের নিজেদের মধ্যে কোনও মিল নেই। নিজেদের মধ্যে ঝগড়া-ঝামেলা।

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →