Site Logo

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

EBBS Desk·
নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ২০২১ সাল থেকে এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে রাজনৈতিক মহলের। এবছর চমক দিয়ে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী সদ্য বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগদান করা পবিত্র কর (Pabitra Kar)। নন্দীগ্রামের মানুষের কাছে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। এবার সেই প্রার্থীর সমর্থনেই তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ঘোলপুকুরিয়া শ্মশান মোড়ে সভা করবেন অভিষেক। দক্ষিণবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই তাঁর 'সেবাশ্রয়' ক্যাম্প নন্দীগ্রামের মানুষের মন জিতেছে।এই কেন্দ্র থেকে গত নির্বাচনে লোডশেডিং করে জেতা বিরোধী দলনেতার বিরুদ্ধে (তিনি আবার এবারও প্রার্থী হয়েছেন) ডায়মন্ড হারবারের সাংসদ কী রণকৌশল বেঁধে দেন সেদিকেও নজর থাকবে।

Sponsored

Sranchi In Article

বুধবার নন্দীগ্রামে কর্মিসভার আগে আরও দুটি কেন্দ্রে প্রচার সারবেন অভিষেক। এদিন দাসপুর জগন্নাথপুর ময়দানে ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে দাসপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আশিস হুদাইতের সমর্থনে জনসভা করবেন বেলা ১২ টা নাগাদ। এরপর কেশিয়াড়ি ও দাঁতন বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী রামজীবন মান্ডি ও মানিক মাইতির সমর্থনে দুপুর ১টায় ঘোলাই হাইস্কুল ময়দানে সভা করার কথা রয়েছে অভিষেকের। মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে দলীয় নেতা কর্মীদের কাছে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন মেদিনীপুর জেলার কর্মী সমর্থকদের জন্য তাঁর কী বার্তা থাকে বিশেষ করে নন্দীগ্রামে কোন ইস্যুকে হাতিয়ার করে ভোটপ্রচার করবেন অভিষেক, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →