সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংসদকে লক্ষ্য করে পাথর, ডিম, জুতো ছোঁড়া হয়। ছিঁড়ে দেওয়া হয় গায়ের জামা। এই হামলায় ভেঙে চুরমার হয়ে গেছে তাঁর চোখের চশমা, হাতের ঘড়ি। ভিডিওতে দেখা যায় কিভাবে এক ব্যক্তি খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে পাথর ছোঁড়ে। সেই পাথর লাগে তার চোখে। এরপরই সোনারপুর থেকে ফিরে চোখে আঘাত নিয়ে হাসপাতালে অভিষেক। যদিও সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা না হওয়ার অভিযোগ করে তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের
Sponsored

অভিষেকের একটি চোখ প্রায় নষ্ট। বিদেশে চলত তার চিকিৎসা। এই ঘটনায় অভিষেকের চোখে নতুন করে গুরুতর আঘাত লাগার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংসদকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, " আমরা এখান থেকে শিফট করছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। ওপর থেকে বলে দিয়েছে।"
পুলিশি নিষ্ক্রিয়তায় যেভাবে সোনারপুরে আক্রান্ত হন তৃণমূল সাংসদ অভিষেক, তাতে গোটা দেশে নিন্দার ঝড়। সেই হামলার কারণে এবার হাসপাতাল পর্যন্ত যেতে হল তাঁকে। এদিন সন্ধ্যায় কলকাতায় ফিরেই একটি বেসরকারি হাসপাতালে পৌঁছালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুইলচেয়ারে করে ভিতরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতালে চিকিৎসারত অভিষেকের সঙ্গে কথা বলে তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
