Site Logo

মেদিনীপুর সামলাবে অভিষেক: ঘোষণা দলনেত্রী

EBBS Desk·
মেদিনীপুর সামলাবে অভিষেক: ঘোষণা দলনেত্রী

মেদিনীপুরের আগামী দিনের দায়িত্ব সামলাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আমি তো থাকবই। মঙ্গলবার হলদিয়ার সুতাহাটার সভা থেকে জানিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মেদিনীপুর থেকে অধিকারী-পরিবারের শিকড় উপড়ে ফেলার চ্যালেঞ্জও করলেন তিনি। এদিন হলদিয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে সভা করেন নেত্রী। সেখান থেকেই বুঝিয়ে দেন এবারের ভোট অস্তিত্ব রক্ষার লড়াই। এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল। এদিন নেত্রী স্পষ্ট করে দেন, মেদিনীপুরের রাজনৈতিক ব্যাটন এবার তাঁর উত্তরসূরি অভিষেকের হাতেই তুলে দিতে চান তিনি। বলেন, অভিষেকের ওপর কীসের এত রাগ? আরও পড়ুন: ফের নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নির্বাচন কমিশনের

Sponsored

Sranchi In Article

অভিষেককে রোজ গালাগালি দেয়! অভিষেককে লড়তে পারো না আর আমাকে লড়বে! আমি আজ বলে যাচ্ছি, আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব অভিষেকই পাবে। আমি তো থাকবই।
এরপরেই অধিকারী পরিবারকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দেন, তাঁদের পারিবারিক ক্ষমতার দম্ভকে তিনি আর আমল দিচ্ছেন না। অধিকারী পরিবার ক্ষমতার অপব্যবহার করছে— সেই কথা উল্লেখ করে তিনি বলেন, নীলবাতি, লালবাতি লাগিয়ে সবাই ঘুরছে। এত অহংকার। এক ভাই এমপি, এক ভাই এমএলএ, আর এক ভাইও এমএলএ। পুরো পরিবারকে রাজনীতিতে ঢেলে দিয়েছ। আমাদের পরিবারে আমি ছাড়া আর কেউ বিধানসভা ভোটে দাঁড়ায়নি।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →