Site Logo

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

EBBS Desk·
সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এদিন মামলার শুনানিতে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনজীবী জানিয়েছেন আজ বিকেল চারটে নাগাদ তিনি সম্ভবত শহরে ফিরছেন। সেক্ষেত্রে সন্ধ্যা ছটার মধ্যে সিআইডির কাছে উপস্থিত হতে হবে অভিষেককে।

Sponsored

Sranchi In Article

এদিন বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, যদি CID তদন্তে অভিষেক সব রকমের সহযোগিতা করে তবেই তাঁকে রক্ষাকবচ দেওয়া হবে। এরপরই সাংসদের আইনজীবী অভিষেকের আজ কলকাতা ফেরার কথা জানান। আদালতের নির্দেশ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপাতত ২১ দিনের জন্য গ্রেফতার করা যাবে না। কিন্তু তিনি যদি তদন্তে কোনও রকমের অসহযোগিতা করেন তাহলে সেটা আদালত অবমাননা করার অপরাধ হিসেবে ধরা হবে। বৃহস্পতিবার এই মামলা এজলাসে ওঠার আগেই সরে দাঁড়ান সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সূত্রের খবর সই জাল কাণ্ডে তৃণমূল সাংসদের তরফ থেকে অন্য একজন আইনজীবীকে যুক্ত করার কথা বলা হলে ক্ষুন্ন হন কল্যাণ। এরপরই তিনি অভিষেকের সব মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান।জানা গিয়েছে কল্যাণ-পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ও বাবার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে একই পথে হাঁটতে চলেছেন। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর উপর ভরসা করতে পারেন না। তাই এই মামলায় থাকার দায় আমাদের নেই। অভিষেকের এই মামলা লড়ছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য (Ayan Bhattacharya)।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

Related Articles

More from শিরোনাম

View All →