নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন। সেটাও না কি সাংসদ হওয়ার সুবাদে কেন্দ্রের সরকারের কাছে। বাংলায় বিজেপি প্রথমবার ক্ষমতায় আসার পরে তাদের বিভিন্ন পদক্ষেপ যেমন নজরে এসেছে, তেমনই অপপ্রচারও নজর কেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা বাড়ানোর (security enhancement) আবেদনকে এবার অভিষেক নিজেই মিথ্যে দাবি করলেন। একইসঙ্গে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে রাজ্যের মানুষের নিরাপত্তা দাবি করলেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছেন, সোনারপুরে হামলার পর কেটে যাওয়া এই সাত দিনে তিনি নিজের জন্য কোনও রকম বিশেষ নিরাপত্তা চাননি। এই অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে কেন্দ্র এবং রাজ্য— উভয় সরকারের নজরদারির মধ্যেই। তাই কোন পরিস্থিতিতে এবং কীভাবে এই হামলা হল, তা নিয়ে দুই সরকারকেই প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং জবাবদিহি করতে হবে।
আরও পড়ুুন : বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক
অভিষেকের কথায়,"আরও উদ্বেগজনক বিষয়- গত এক মাসে পশ্চিমবঙ্গে সাধারণ নাগরিকদের ওপর ধর্ষণ ও অন্যান্য ভয়াবহ অপরাধের অসংখ্য ঘটনা ঘটেছে, যার অনেকগুলিই খুব কম বা কোনো গুরুত্বই পায়নি। যারা শাসনভার পরিচালনার দায়িত্বে আছেন, তাদের কাছে জনগণের নিরাপত্তা ও সুরক্ষাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। আমি রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি—গণমাধ্যমের (mass media) একাংশের মাধ্যমে ভুল তথ্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বয়ান প্রচারের সুযোগ না দিয়ে তারা যেন পশ্চিমবঙ্গের নাগরিকদের সুরক্ষার ওপর মনোযোগ দেয়। জনগণ নিরাপত্তা, জবাবদিহিতা এবং সত্য জানার অধিকার রাখে।"
- - - - -A section of the media is reporting that I have sought Central security cover following the attack on me in Sonarpur on the 30th of last month. This claim is entirely baseless and far from the truth. I have not sought any security cover in the seven days since the attack. The…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 6, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
22h ago
