৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা আমি করব। বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররের উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরেন। বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে গরিব মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্পে সবার মাথার ওপর ছাদ করে দেওয়া হবে। ক্যানিংয়ের প্রত্যেক প্রবীণ মানুষ যত আছেন প্রত্যেকের বার্ধক্য ভাতা করে দেওয়া হবে। রোহিঙ্গা যারা বলেছিল তাদের উচিত শিক্ষা দিতে হবে, এমন শিক্ষা দিতে হবে ক্যানিংয়ে যেন আর বিজেপির পতাকা ধরার লোক না থাকে। বাংলায় কথা বললে জেলে পুরে দেওয়ার হুমকি দিয়েছিল বিজেপি। তাদের জবাব দিতে হবে। জবাব দেওয়ার সময় এসে গেছে। নরেন্দ্র মোদি বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে সেটা কোথায় গেল? টিএমসির ওয়ারেন্টি লাইফ টাইম। পরেশ এমন একজন মানুষ যে মানুষটা সব সময় মানুষের পাশে থাকে, মানুষের কাছে থাকে। পরেশ রাম দাস প্রত্যেককে নিজের পরিবার বলে মনে করে। পরেশের মতো জনপ্রতিনিধি ভারতবর্ষে খুব কম আছে। ওকে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে জেতাতে হবে। নির্বাচনের ফল ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পৌরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা আমি করব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এখন চমকাচ্ছে। এদিন ক্যানিং পশ্চিম বিধানসভার ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মাঠে হল জনসভা। উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল।
Sponsored

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনসভায় বলেন, গত দু বছরে এই বিধানসভায় ৩২ হাজার গরিব মানুষকে বাংলার বাড়ি দেওয়া হয়েছে। ৮৫ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তিন লক্ষ মানুষ খাদ্যসাথী পাচ্ছেন। ১২৭টি রাস্তা ১৮০ কোটি টাকা খরচ করে করা হয়েছে। তিন কোটি টাকা খরচ করে নেতাজি সুভাষ পার্ক তৈরি করা হয়েছে। ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে। ১২ কোটি টাকা খরচ করে ক্যানিং স্টেডিয়াম তৈরি করা হয়েছে। মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাব তৈরি করা হয়েছে। নিকাশি ব্যবস্থা ঢেলে সাজা হয়েছে, চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। স্ট্রিট লাইট দেওয়া হয়েছে। তিনি চ্যালেঞ্জ করে মোদিকে বলেন ১২ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন মোদিজি আপনাকে চ্যালেঞ্জ— একদিকে আপনি থাকবেন আর একদিকে আমি আর পরেশ থাকব। মানুষের সামনে পেশ করে দেখাবেন। আমি যা কাজের হিসাব দেব তার ফিফটি পার্সেন্ট যদি আপনি দেখাতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব। আমাদের প্রতিজ্ঞা আমাদের শপথ। আমাদের যারা শোষিত করেছিল তাদের জবাব দিতে হবে। ২৩ তারিখ নির্বাচনে আমরা একশোর বেশি সিট অলরেডি পেয়ে যাব। আর বাকিটা ২৯ তারিখে ভোট হয়ে গেলে এদেরকে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে দেব। লাইনের জবাব লাইনে দিতে হবে। পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে আপনাদের জেতাতে হবে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
