সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ। বহুদিন ধরে তৃণমূলের অঞ্চল সভাপতি পদে ছিলেন তিনি। হিসাব নিতে সালিশি সভাতে ডাক পড়ে মঙ্গলকোট অঞ্চলের তৃণমূল সভাপতি মিহিরের কিন্তু সেখানে বেধড়ক মারধর করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। রবিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যাওয়ায় সোশ্যাল হ্যান্ডেলে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। আরও পড়ুন: বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!
এদিন নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে অভিষেক লেখেন, ''বাড়ি থেকে টেনে বের করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। তারপর জনসমক্ষে অপমানিত করা হয়েছে। বিজেপি সমর্থিত দুষ্কৃতকারীদের দ্বারা নির্মমভাবে অত্যাচারিত হয়েছেন তিনি। আমাদের একনিষ্ঠ কর্মী মিহির ঘোষের দুর্ভাগ্যবশত মৃত্যু হয়েছে। আরেকটি মৃত্যু। আরেকটি অবিচার। এটি শুধুমাত্র একটি হামলা ছিল না, এটি ছিল রাষ্ট্র-পৃষ্ঠপোষিত রাজনৈতিক সহিংসতার এক বর্বর নমুনা!''
এরপরেই তিনি লেখেন,''বাংলা মানেই এখন ক্রমবর্ধমান সহিংসতা এবং অপরাধ। সাধারণ নাগরিকদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা। গণপিটুনির এক বিপজ্জনক সংস্কৃতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলার এই বিপর্যয়ের জন্য বিজেপি সরকারের জবাবদিহি করার আগে আর কত প্রাণ যাবে?'' - - - - - -Dragged out of his home. Publicly humiliated. Mercilessly beaten by @BJP4Bengal-backed miscreants. Our dedicated worker Mihir Ghosh has tragically succumbed to his injuries. ANOTHER DEATH. ANOTHER INJUSTICE. This was not merely an assault. It was a barbaric act of state… pic.twitter.com/jzmF81Wbe5
— Abhishek Banerjee (@abhishekaitc) June 8, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
