ক্ষমতার অপব্যবহার: নিজে হাতে CID-র নোটিশ নিয়ে দাবি অভিষেকের

বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে চূড়ান্ত নাটকীয়তা শনিবার। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) একের পর এক বাড়িতে নোটিশ দেওয়ার জন্য ঘুরলেন সিআইডি-র (CID) আধিকারিকরা। শেষ পর্যন্ত নিজে হাতে সেই নোটিশ গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, এটা নিজেদের স্বার্থ রয়েছে তাই ক্ষমতার অপব্যবহার।
Sponsored

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও তাঁর ভুল ঠিকানায় হানা দেন সিআইডি-র আধিকারিকরা। আদতে সিআইডি যে জানেই না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন, তা নিয়ে কটাক্ষ করেন অভিষেক। তবে তিনি সিআইডি-র আধিকারিকদের রিসিভিং চিঠিতে স্বাক্ষর করে নিজে হাতেই গ্রহণ করেন নোটিশ। তিনি জানান, আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। আমার লুকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন ইডি সিবিআই (ED-CBI) ডেকেছে, তদন্তে সহযোগিতা করেছি। এখানেও নবজোয়ারের সময় আমার পদযাত্রা আটকে ডেকেছে আমি গিয়েছি। সব মিলিয়ে ১০ থেকে ১২ বার ইডি সিবিআই-এর কাছে গিয়েছি।
তাঁর কর্মসূচির দিনই সিআইডি-র তদন্তকারীদের তাঁকে নোটিশ পাঠানোকে ক্ষমতার অপব্যবহার দাবি করে অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগ, রাজনৈতিক স্বার্থ রয়েছে। সেই কারণে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তারা ক্ষমতায় বেশি দিন টেকে না।
আরও পড়ুন : বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID
সূত্রের খবর সোমবার ভবানী ভবনে বেলা ১২টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। যদি সেই খবর সত্যি হয় সেপ্রসঙ্গে অভিষেকের স্পষ্ট দাবি, বিগত দিনে যখন ইডি সিবিআই আমাকে ডেকেছিল আমি তো কোথাও পালিয়ে যাইনি। আমি তো ঘাড় বাঁচাতে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যাইনি। দিল্লির কাছে মাথা নত করার আগে আমার মৃত্যু ভালো। আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? আমি অমিত শাহর বিরুদ্ধে কথা বলেছি। অমিত শাহ যখন বলেন উল্টো করে সোজা করে দেব তখন থানা এফআইআর নেয় না। যখন বিজেপির নেতারা বলে দুফুট গর্ত করে পুঁতে দেব, তখন কোনও ব্যবস্থা হয় না। থানায় যান কোনও অভিযোগ নেবে না।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
