SIR মামলা যে বিচারপতির অধীনে ভোটারলিস্টে তাঁর নামই ভুল! কমিশনকে নিশানা অভিষেকের

এসআইআর মামলার শুনানিতে নামের গরমিল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি। আশ্চর্যজনকভাবে এবার চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেল তাঁরই নামের বানান ভুল। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর (Jaymaly Bagchi) নামের ‘বাংলা বানান’ ভুল রয়েছে। তবে ভোটার তালিকার ইংলিশ সংস্করণে বিচারপতির নামের বানান ঠিক আছে। এই নিয়ে সোমবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রকে নিশানা করে বলেন, ''আপনার ভোটাধিকার বিজেপি কেড়ে নিতে চাইছে। ভূভারতে আগে এই জিনিস হয়নি। কাল রাতে দেখছি যে সুপ্রিম কোর্টে SIR মামলা যে বিচারকের অধীনে রয়েছে ভোটারলিস্টে তাঁর নামই ভুল। ভাবুন, যে বিচারপতির এজলাসে মামলা বিচারাধীন, সেই বিচারপতির নামের বানান ভুল। এর থেকে বড় আর কি হতে পারে। সবটাই দিনের আলোর মত পরিষ্কার। অতএব যতই কর হামলা, আবার জিতবে বাংলা।'' এরপরেই এসআইআর এর 'আন্ডার অ্যাডজুডিকেশন' প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, “৬০ লক্ষ মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে। ভোটে বাংলার মানুষই এর জবাব দেবেন। খাওয়া-ঘুম-স্নান ছাড়া আগামী দু’মাস বাকি সময়টা বাংলা মায়ের জন্য দিন। যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, "বাংলার মানুষকে কেউ ভাতে মারতে পারবে না। চোর চিটিংবাজদের রথ। রথ যত্নে রাখুন। ওই রথেই গুজরাত ফিরে যেতে হবে। অন্তর্যামী আগামী দিনে ফল দেখিয়ে দেবে। আগামীদিনে বিজেপিকে ৫০-এর নিচে নামাতে হবে।" আরও পড়ুন: কলকাতা-কল্যাণী সংযোগকারী সড়কপথ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, SIR আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র
Sponsored

উল্লেখ্য, লিস্ট বেরোনোর পর দেখা গিয়েছে রাজ্যের প্রচুর সংখ্যক মানুষের বাংলা নামের বানানে ভুল থেকে গিয়েছে। নির্বাচন কমিশনও সেই ভুলের কথা স্বীকার করেছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, কমিশনের গাফিলতির ফলে কোনও ভোটারের এপিক কার্ডে বাংলা নাম ভুল থাকবে কেন?
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
