লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে শেষ করতে চায় ভারতীয় সংবিধানকে। বিজেপির শাসনে নতুন ভারতের হিংস্র রূপ বর্ণনা করে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করে আট তৃণমূল সাংসদকে শান্তিপূর্ণ ধর্না থেকে বলপূর্বক পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, সেই ঘটনায় তিনি ধিক্কার জানান বিজেপিকে (BJP)! বলেন, এই বিজেপি দেশের লজ্জা।
শুক্রবার এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, বিজেপির শাসনে গণতন্ত্রকে শাস্তি দেওয়া হয়। আর অপরাধীদের পুরস্কৃত করা হয়। এজেন্সিগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচনে কারচুপি করা হয়। প্রতিবাদ জানালে বিক্ষোভকারীদের জেলে ঢোকানো হয়। কিন্তু জামিন দেওয়া হয় ধর্ষকদের। এটাই হল বিজেপির নতুন ভারতের রূপ। অভিষেকের সাফ কথা, বিজেপির এই অপশাসনে দেশের বাকি অংশকে যদি আত্মসমর্পণ করতে বাধ্যও করা হয়, বাংলা প্রতিরোধ করবে। বিজেপি শুনে রাখো, আমরা সর্বশক্তি দিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করব এবং তোমাদের পরাজিত করব। তোমরা যতই শক্তি প্রয়োগ করো না কেন তোমরা হারবেই, আবার জিতবে বাংলা।
দিল্লিতে তৃণমূল সাংসদদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে আক্রমণ নেমে এসেছে, তার নিন্দা করে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় লেখে, এ কেমন ঔদ্ধত্য অমিত শাহ? গণতন্ত্রকে দুমড়ে মুচড়ে ফেলতে দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা চালাচ্ছে আপনার পোষা দিল্লি পুলিশ? এতে স্পষ্ট, আপনি ভয় পেয়েছেন অমিত শাহ। স্বীকার করুন আপনি ভীত-সন্ত্রস্ত। প্রথমে কেন্দ্রীয় এজেন্সি ইডির নির্লজ্জ অপব্যবহার আর এখন আমাদের আট জন সাংসদদের শান্তিপূর্ণ অবস্থান আন্দোলনের ওপর হামলা। আপনি এভাবে গণতন্ত্রকে স্তব্ধ করতে চান? ছিঃ! কিন্তু বাংলা মাথা নত করবে না। আপনাকে এবং আপনার পুলিশকে ধিক্কার! তৃণমূলের এই বিবৃতিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। - - - - - - - -Democracy is punished. Criminals are rewarded. Agencies are weaponised. Elections are manipulated. JAIL the PROTESTERS. BAIL the RAPISTS. This is BJP’s version of New India. Even if the rest of the country is forced to surrender, Bengal will resist. We will fight you tooth… https://t.co/YH8oAxuUnn
— Abhishek Banerjee (@abhishekaitc) January 9, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
