Site Logo

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

EBBS Desk·
নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন পার্টি, মিম-এর মতো দলও। সম্প্রতি হুমায়ুনের বিজেপির সঙ্গে হাজার কোটিরে ডিলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই গদ্দারি করেছেন হুমায়ুন। রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

Sponsored

Sranchi In Article

অভিষেক এদিন বলেন, "নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই হুমায়ুন গদ্দারি করেছে। ভাবাবেগ নিয়ে খেলছে।" ওই ভিডিওর প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক। তাঁর কথায়, "হুমায়ুন কবীরের ভিডিও সত্য না মিথ্যা, সেটা তদন্ত প্রমাণ করবে।" এরপরই অভিষেকের পাল্টা প্রশ্ন, ‘যদি তাই হয়, তা হলে হুমায়ুনের দলের রাজ্য সভাপতি কাল পদত্যাগ করলেন কেন? আসাউদ্দিন ওয়াইসির মিম কেন হুমায়ুনের সঙ্গত্যাগ করল? এর জবাব দিতে হবে।’

হুমায়ুন তৃণমূলে থাকাকালীন দেখা করেছিলেন অভিষেকের সঙ্গে। এদিন সেই বক্তব্যও জনসভায় প্রকাশ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। হুমায়ুন অভিষেককে বলেছিলেন, "আমি বাবরি মসজিদ করব না, ইট পাতব, আবার সরিয়ে দেব।" তখন অভিষেক বলেছিলেন, "ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করে না। বাবরি মসজিদ করতে হলে রাজনীতি থেকে অবসর নিয়ে কর।"

পাশাপাশি মুর্শিদাবাদবাসীর উদ্দেশে অভিষেকের আবেদন, "তৃণমূল সরকার তৈরির ক্ষেত্রে এই মাটির মায়েদের-ভাইদের অগ্রনী ভূমিকা নিতে হবে। এই মাটিতে যদি তৃণমূল দুর্বল হয়, তাহলে সব থেকে বেশি ক্ষতি আপনাদের।" এই জেলায় তৃণমূলকে ২২টি আসনেই জেতানোর জন্য আবেদন অভিষেকের।২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আতাউর রহমানকে। বিপক্ষ প্রার্থী স্বয়ং হুমায়ুন কবীর। হুমায়ুন নওদা ও রেজিনগর– এই দু'টি কেন্দ্র থেকে লড়ছেন।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →