১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat) দাঁড়িয়ে সেই ডবল ইঞ্জিন সরকারের স্বরূপ তুলে ধরে বিজেপির মুখোশ খুলে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রশ্ন তুললেন ডবল ইঞ্জিন (double engine) পূর্ব মেদিনীপুরে (East Medinipur) বিজেপি আদতে কত পয়সার উন্নয়ন করেছে?
Sponsored

শুক্রবার কোলাঘাটে বিপুল জনজোয়ারে ভাসে অভিষেকের সভা। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়া পূর্বের তৃণমূল প্রার্থী (TMC candidate) অসীম কুমার মাজির সমর্থনে কোলাঘাটের কেটিপিপি আরসি গ্রাউন্ডের বিশাল জনসভা থেকে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেও গর্জে ওঠেন। তুলে ধরেন পাঁশকুড়ায় তৃণমূল সরকারের কাজের খতিয়ান। সেইসঙ্গে বিজেপি প্রার্থীকে নিয়ে অভিষেকের কটাক্ষ, এখানে বিজেপি যাকে প্রার্থী (BJP candidate) করেছে, তাকে এখানকার বিজেপি কর্মী-সমর্থকরাও পছন্দ করছেন না! টাকা দিয়ে প্রার্থী হয়েছেন শুনেছি! পাঁশকুড়া পূর্বের (Paskura East) বিদায়ী তৃণমূল বিধায়ক বিপ্লব রায়চৌধুরিকে মঞ্চে নিয়ে এবারের প্রার্থীর জয় নিয়ে আশাবাদী অভিষেকের বার্তা, যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, প্রাপ্য হকের টাকা আটকে রেখে মানুষকে বঞ্চিত করেছে, এই ভোটে তাদের উচিত শিক্ষা দিতে হবে। আগেরবারও এই কেন্দ্রে তৃণমূল জিতেছিল। এবার আগের ব্যবধান টপকে আমাদের আরও ভালো ফল করতে হবে!
এদিন পূর্ব মেদিনীপুরের ‘ডবল ইঞ্জিন সরকার’ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, পূর্ব মেদিনীপুরে তো সাংসদ বিজেপির, কেন্দ্রেও বিজেপি সরকার। তাহলে পূর্ব মেদিনীপুরেও ডবল ইঞ্জিন (double engine) সরকার চলছে! যদি বিজেপির কোনও নেতা দেখাতে পারেন, গত ১২ বছরে পূর্ব মেদিনীপুরের ২২৪টা গ্রাম পঞ্চায়েতের কোথাও মোদি সরকারের কোনও মন্ত্রী এসে উন্নয়নমূলক বৈঠক করে মানুষের বাড়িতে ৪ পয়সার পরিষেবা পৌঁছে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইব না! পাশাপাশি জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি থেকে বিজেপি-কমিশনের যৌথ চক্রান্তে এসআইআর (SIR) ও ভোটের আগে বাংলার প্রশাসনে গুচ্ছের রদবদলের তীব্র প্রতিবাদ করেন।
আরও পড়ুন : নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের
একইসঙ্গে পাঁশকুড়াবাসীর উদ্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণের সম্পাদক জানান, পাঁশকুড়ার খিরাই ও কোলাঘাটের (Kolaghat) অনেকাংশে কয়েক হাজার মানুষ ফুলচাষের সঙ্গে যুক্ত। তাই এখানে অনেকদিন ধরেই কোল্ড স্টোরেজের দাবি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাজেটে রাজ্য জুড়ে ৫০টা নতুন কোল্ড স্টোরেজ করার কথা বলেছে। তার মধ্যে একটা কোল্ড স্টোরেজ বা হিমঘর পাঁশকুড়ায় করা হবে। অভিষেকের সংযোজন, পাঁশকুড়ায় পলিটেকনিক কলেজ হয়েছে। কোলাঘাট হাইস্কুলের মাঠ সংস্কার হয়েছে। কোলাঘাটের সিদ্ধা পঞ্চায়েতের দেউলিয়া বাজার থেকে যশোর বাজার পর্যন্ত ডবল লেনের রাস্তা হয়েছে। এছাড়াও রূপনারায়ণ নদীতে পাকা বাঁধ নির্মাণের জন্য এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। চতুর্থবার সরকারে এসে মা-মাটি-মানুষের সরকার এই দাবিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
