সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন সবং-এর তেমাথানী পল্লিশ্রী রাইস মিল মাঠে মানস রঞ্জন ভুঁইয়ার সমর্থনে জনসভায় যোগ দেন অভিষেক। সেখানে গিয়ে সাথী গোড়াই কুইলা নামের এক মহিলাকে তাঁর দু'বছরের মেয়ের সামনে চমকানো ধমকানোর প্রতিবাদ জানিয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক বন্দ্যোপাধ্যায় উদার নয়।" বিজেপি যেভাবে মহিলাদের উপর অত্যাচার করছে ভোটের পর কড়ায়গন্ডায় তার হিসেব নেওয়া হবে। কাউকে রেয়াৎ করা হবে না।" তিনি আরও বলেন, "আমরা কমপ্লেন লজ করেছি। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। যারা এই বাচ্চাতে গিয়ে চমকেছে সাথীকে হেনস্থা করেছে আমি তাঁদের নামগুলো নিয়ে যাচ্ছি। গিরিধারি মণ্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসেনজিত ওঝা, বিশ্বজিৎ ওঝা, কানাই প্রামানিক। নামগুলো সব লিখে নিয়ে গেলাম। ৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হবে। এদের যদি ঘাড় ধরে সাথীর আর তার দু বছরের মেয়ের পায়ের কাছে এনে এদের না দিয়ে ক্ষমা চাওয়াতে পারি তাহলে আমি এক বাপের বেটা না। আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।" অভিষেক কটাক্ষ করে বলেন সিপিএমের হার্মাদরা, জার্সি বদলে এখন বিজেপিতে যোগ দিয়েছে। আরও পড়ুন: সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর
Sponsored

এদিন জনসভায় অমিত শাহকে তিনি চ্যালেঞ্জ করে বলেন, "যদি আপনি এক বাপের বেটা হয়ে থাকেন তাহলে ৪ তারিখ কলকাতায় থাকুন। সিপিএমের অত্যাচার আমরা ভুলে যায়নি বাড়িতে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো। যারা কংগ্রেস করতো তাদের পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়া হত বয়কট করা হতো। বিরোধী কোন রাজনৈতিক দল একটা ফ্ল্যাগ, একটা ব্যানার কিছু লাগাতে পারতো না তারা আজকে দল পাল্টে বিজেপিতে গেছে।"
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
