ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন সেই কাজে। আজ, বুধবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ১৫ বছরের কাজের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' নিয়ে কলকাতার প্রাক্তন শেরিফ অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বাড়ি যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভবানীপুরে বর্ষীয়ান অভিনেতার বাড়ি। সেখানেই যাওয়ার কথা বিকেল নাগাদ। ভবানীপুর মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র, অভিষেকের বাসস্থানও এই অঞ্চলে। অভিষেকের সঙ্গে দেখা হতে পারে রঞ্জিতের স্ত্রী দীপা, কন্যা কোয়েল (Koel Mallick) এবং জামাই নিসপালেরও।
Sponsored

একদিকে কমিশনের বিরুদ্ধে লড়াই, কেন্দ্রের বঞ্চনা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার উন্নয়নের পাঁচালি। এই ত্রিফলায় বিজেপিকে বিঁধতে তৈরি তৃণমূল। কয়েক দিন আগে দলের ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে নেতা-কর্মীদের নির্দেশও দিয়েছিলেন। এবার নিজেই নামছেন বিশিষ্টদের কাছে উন্নয়নের কথা বলতে। অভিষেককে এই ভূমিকায় দেখা নিশ্চিতভাবে ব্যতিক্রমী।
Sponsored

Sponsored

বারে বারেই ছক ভেঙে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিষেককে। পুজোর সময়ে মেয়েকে নিয়ে প্যান্ডেলে ঘুরেছেন। বালিগঞ্জে একটি ফিটনেস অনুষ্ঠানে মঞ্চেই টানা ৩০টি ডন দিয়ে চমকে দিয়েছিলেন। বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা সোনালি বিবিকে দেখতে হাসপাতালে গিয়েছেন, তার সন্তানের নামকরণও করেছেন। আবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন জিমের ছবি দিয়ে। এবার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালি নিয়ে বিশিষ্ট অভিনেতার বাড়িতে। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া নয়, নিজেও সেই কাজ করে দেখাচ্ছেন। রঞ্জিতের বাড়ি থেকে নন্দনে যাওয়ার কথা অভিষেকের। পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর নতুন কাজ 'লক্ষ্মী এলো ঘরে'র বিশেষ প্রদর্শন রয়েছে। অভিষেক তা দেখবেন। এই ধরণের অনুষ্ঠানে অভিষেক সম্ভবত এই প্রথম। নিশ্চিতভাবে ছক ভাঙছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
Sponsored

Sponsored

Sponsored

Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
17h ago
