কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। এটা শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার অধিকার বনাম বিজেপির লড়াই। কোনও বুথে যেন বিজেপি জিততে না পারে, এটা সুনিশ্চিত করতে হবে।
- - - -খসড়া ভোটার তালিকার ১০মৃতকে কোচবিহারের ব়্যাম্পে হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার, রণসংকল্প যাত্রায় কোচবিহারে সভা করছেন তৃণমূলের সেনাপতি। আর এদিন ফের সেই মঞ্চ থেকে বিজেপি-কমিশনকে একতিরে নিশানা করেন অভিষেক।
বারুইপুর, তাহেরপুরের পরে কোচবিহার (Coochbehar)- সভামঞ্চে ফের ‘ভূতদের’ হাঁটালেন অভিষেক। ২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস ব়্যাম্প করা হচ্ছে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রণসংকল্প যাত্রায়। এদিন ভোটার তালিকার ১০ ‘ভূত’কে সেই ব়্যাম্পে হাঁটিয়ে নির্বাচন কমিশনকে মোক্ষম খোঁচা দেন অভিষেক।
২ জানুয়ারি বারুইপুরের সভার প্রথম এই চমক দেখা যায়। অভিষেক ব্যাখ্যা দেন, ব়্যাম্পে ‘মৃত‘দের হাঁটাবেন বলেই এই ব্যবস্থা। এদিন, কোচবিহারের সভাতেও ১০জনকে উপস্থিত করেন হাঁটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রশ্ন তোলেন, ১০জন দাঁড়িয়ে আছেন, তাঁদের দেখতে পাচ্ছেন? কিন্তু নির্বাচন কমিশন পাচ্ছে না। তাঁর এই জেলায় থাকা এই ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় রেখেছে বিজেপির নির্দেশ চলা কমিশন। তালিকায় রয়েছেন অশ্বিনী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুর্শিদ আলম, আজিজুর রহমান, তপন বর্মন-সহ ১০ জন।
কমিশনকে মোক্ষম খোঁচা দিয়ে অভিষেক বলেন, "এরা সবাই জীবিত, অথচ ভোটার তালিকায় এদের অস্তিত্ব নেই।” এর পরেই প্রশ্ন ছুড়ে তৃণমূলের সেনাপতি বলেন, মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার জবাব দেবেন না?
কোচবিহারের SIR-এর নামে সাড়ে তিন লক্ষ মানুষকে নতুন করে নোটিশ ধরানো হয়েছে বলে অভিযোগ অভিষেক। তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "যাঁরা কমিশনের নোটিশ পেয়েছেন, তাঁদের সবার নাম যেন ভোটার লিস্টে থাকে, এটা দলের কর্মীদের নিশ্চিত করতে হবে। দিল্লির বিষয়টা আমরা বুঝে নেব।"
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
গ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশন
1d ago

নন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালের
1d ago

কয়লা সরবরাহের স্বনির্ভর রাজ্য! উদ্বৃত্ত উৎপাদন এবার খোলা বাজারে বিক্রি করা শুরু
1d ago

ফের বড় দুর্যোগ! আসছে 'অর্ণব', কেন ঘূর্ণিঝড়ের নামকরণ হয়?
1d ago

কমিশনের অর্ডারের বিরুদ্ধে আদালতে যাব! নাম ও প্রতীক নিয়ে জানালেন কল্যাণ
1d ago







