কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্য

আলিপুরদুয়ারে টার্গেট পাঁচে পাঁচ: জনসভা থেকে বিজেপিকে আনম্যাপ করে দেওয়ার ডাক অভিষেকের

আলিপুরদুয়ারে টার্গেট পাঁচে পাঁচ: জনসভা থেকে বিজেপিকে আনম্যাপ করে দেওয়ার ডাক অভিষেকের

আলিপুরদুয়ারে (Alipurduwer) পাঁচে পাঁচ করতে হবে। শনিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে দলীয় নেতা-কর্মীদের এই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Alipurduar)। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচার শুরু করেছিলেন অভিষেক৷ সেখানও টার্গেট বেঁধে দেন। প্রচারের দ্বিতীয় দিনে আলিপুরদুয়ারে গিয়েও সব আসনে জয়ের টার্গেট বেঁধে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তাঁর কথায়,”বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে৷ আর উচিত শিক্ষা দিতে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়াতে হবে” 

Sponsored

Sranchi In Article

উত্তরবঙ্গেও এবার ভাল ফলের জন্য জোর দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আসন্ন ভোটে বিজেপিকে (BJP) আনম্যাপ করে দেওয়ার ডাক দেন অভিষেক। পাশাপাশি তিনি জানান, এক দেশ, এক ভোট-এর যে 'চক্রান্ত' করা হচ্ছে তা কোনও মতেই হবে দেবেন না। অভিষেকের কথায়, “তৃণমূলই একমাত্র বিজেপিকে জব্দ করতে পারে। বিজেপির থেকে বেশি জেদ আমার। এক দেশ, এক ভোট আইন পাশ করতে দেব না সংসদে।” গেরুয়া শিবিরকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “মানুষের অধিকার ছিনিয়ে নিতে চায় বিজেপি। এবার সবক শেখানোর ভোট। সর্বশক্তি দিয়ে তৃণমূলকে জেতান।” 

বিজেপি সাংসদকে কটাক্ষ করে অভিষেক বলেন, “মনোজ টিগ্গাকে কখনও আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে প্রশ্ন করতে দেখেছেন? বিজেপি সাংসদ ও কালসাপ দু’টোই এক।”

SIR হয়রানির প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ”বিজেপি এখন এসআইআর করে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। "কাল মানুষ যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন, তারও ব্যবস্থা করবে। এদের ছেড়ে দিলে চলবে না। বিজেপি এখন এক দেশ এক ভোটের দিকে এগোচ্ছে। তখন ভোটারদের আর কিছু বলার থাকবে না।" 

এর পরেই অভিষেকের বার্তা, বিজেপিকে আটকাতে আলিপুরদুয়ারের সাড়ে চারশোটি বুথের প্রতিটিতেই তৃণমূলকে জয়ী করতে হবে। তবেই উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে বিজেপিকে। বাংলার শাসকদলের উদাহরণ তুলে অভিষেক বলেন,  "ধরুন, দুটো মডেল। তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের মডেল হল, যদি আপনারা না-ও জেতান, তাদের যা কাজ করে যাবে। উন্নয়ন থমকে থাকবে না। কিন্তু বিজেপি? উন্নয়ন থামিয়ে দেবে। ২০২১-এর নির্বাচনে হারের পর বিজেপি বাংলার সঙ্গে বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা আলিপুরে গত বিধানসভায় ৫টি আসনেই হেরেছি, কিন্তু একজন মা, বোন লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, দেখান আমাকে। কিন্তু বিজেপি হারার পর সব প্রকল্পের টাকা আটকে দিয়েছে। এটাই ওদের সঙ্গে আমাদের ফারাক। ১৬-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন চা বাগান খুলবে, ১০ বছরে খোলা দূরে থাক চা বাগানে নোটিশ পর্যন্ত  পায়নি।"
আরও খবরঅভূতপূর্ব: জনসভায় দাঁড়িয়ে জনতার সমস্যা শুনে বাস্তবসম্মত সমাধান বাতলে দিলেন অভিষেক

আলিপুরদুয়ারের (Alipurduwer) মানুষের কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, "ইডি,  সিবিআই, সিআরপিএফ, জুডিশিয়ারি, ইনকাম ট্যাক্স যা খুশি লাগাও। জিতবে বাংলাই। এই জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা নিতে হবে। পাঁচ আসনেই জিততে হবে। এই জায়গা মহকুমা ছিল তাকে জেলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এটা সম্ভব করতে হবে। বাংলাকে জেতাতে হবে। তৃণমূল থাকলে বিরোধীরা কুপোকাত, ঘরে ঘরে দু মুঠো ভাত। কী চান তা আপনাদের বেছে নিতে হবে।"

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →