বিচারপতি রাধাবিনোদের জন্মবার্ষিকীতে টোকিও-র স্মৃতি উস্কে শ্রদ্ধা অভিষেকের

অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বে ভারতের অবস্থান জানাতে সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে টোকিও গিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সময় ভারতীয় আইনবিদ, বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞপন করেন তিনি। সেই কথা স্মরণ করে, সেই সময়কার ছবি পোস্ট করে জাস্টিস রাধাবিনোদ পালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সেনাপতি। তাঁর উদ্যোগেই মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম বদলে ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ করা হয়েছে।
আরও খবর: SIR নিয়ে অশান্তির আবহে আগামী সপ্তাহে দিল্লি সফরে বাংলার মুখ্যমন্ত্রী
বিশ্বের দরবারে সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিভিন্ন দেশে যান ভারতের প্রতিনিধিরা। সেই দলে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সফর চলাকালীন জাপানের টোকিওতে (Tokyo) প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের (Justice Radhabinod Pal) স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। সেই ছবি পোস্ট করে এদিন অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“আমি বিশিষ্ট ভারতীয় আইনবিদ, বিচারপতি রাধাবিনোদ পালের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি আন্তর্জাতিক আইনের এক অতুলনীয় ব্যক্তিত্ব, যাঁর সাহস, বুদ্ধিমত্তা এবং নৈতিক স্পষ্টতা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।“
গত বছর মে মাসে জাপান সফরের কথা উল্লেখ করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“২০২৫ সালের মে মাসে জাপান সফরের সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিশ্বব্যাপী প্রচারে সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে টোকিওতে তাঁর (রাধাবিনোদ পালের) সমাধিতে শ্রদ্ধা জানানোর সৌভাগ্য আমার হয়েছিল। টোকিও ট্রায়ালে নীতিগত অবস্থান বিশ্ব মঞ্চে ন্যায়বিচার, মর্যাদা এবং স্বাধীন চিন্তাভাবনার প্রতি ভারতের অঙ্গীকারকে নিশ্চিত করে এমন বাংলার এক পুত্রের সৌধের সামনে দাঁড়ানো ছিল এক গভীর হৃদয়স্পর্শী মুহূর্ত।
তাঁর জীবন এখনও আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মহত্ত্ব শুধুমাত্র অবস্থানের মধ্যেই নয়, বরং জোয়ারের বিরুদ্ধে বিবেককে সমুন্নত রাখার সাহসের মধ্যেই নিহিত।“
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্যোগে রাজ্য সরকার ও কলকাতা পুরসভার সহযোগিতায় মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম বদলে করা হয় ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। - - - - - -On his birth anniversary, I bow in deep reverence to the eminent Indian jurist, Justice Radhabinod Pal, a towering figure of international law whose courage, intellect, and moral clarity continue to inspire generations.
In May 2025, during my visit to Japan, as a member of the… pic.twitter.com/9jfvY2Pero — Abhishek Banerjee (@abhishekaitc) January 27, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
