৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি বলেন, নিয়ম অনুযায়ী, ৫০টি ফর্ম 6 জমা দেওয়া যায়। কিন্তু অবৈধ ভাবে ৩০ হাজার ফর্ম জমা নেওয়া হয়েছে। এই বিষয়ে ছবি ও ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ জানান তিনি। নির্বাচন কমিশন বিজেপিকে জেতাচ্ছে- তীব্র আক্রমণ করেন অভিষেক।
এর আগেই নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও ও ছবি পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে তিনি লেখেন,
"আমরা যা দেখছি তা অত্যন্ত উদ্বেগজনক। বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার একটি সমন্বিত প্রচেষ্টার ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে - যার কেন্দ্রে রয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশন (CEO) দৃশ্যত অন্যদিকে তাকিয়ে আছে।
মানুষের এটা জানার অধিকার আছে যে তাদের ভোটের কী হচ্ছে। এটা কোনও ছোটখাটো বিষয় নয় - এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তিকেই নাড়া দেয়।
আমরা বিভিন্ন জেলা থেকে নির্ভরযোগ্য খবর পাচ্ছি যে বিপুল সংখ্যক ফর্ম ৬ (নতুন ভোটার) আবেদনপত্র সন্দেহজনকভাবে জমা দেওয়া হচ্ছে। এগুলি সাধারণ সংযোজন নয়। গুরুতর উদ্বেগ রয়েছে যে এই এন্ট্রিগুলির মধ্যে অনেকগুলি এমন ব্যক্তিদের সঙ্গে যুক্ত থাকতে পারে যাঁদের বাংলার সঙ্গে কোনও প্রকৃত সম্পর্ক নেই- যাঁরা এখানে বাস করেন না, এখানে কাজ করেন না এবং এই রাজ্যে তাঁদের কোনও স্বার্থ নেই।
ভিডিওটি এই উদ্বেগগুলিকে আরও বাড়িয়ে তুলেছে। এতে দেখা যাচ্ছে যে হাজার হাজার এই ধরনের ফর্ম প্রক্রিয়া করে স্তূপ করে রাখা হচ্ছে, যা এই প্রক্রিয়ার ব্যাপকতা এবং উদ্দেশ্য সম্পর্কে বৈধ প্রশ্ন উত্থাপন করে।
আমরা অন্যান্য রাজ্যেও নির্বাচনের সময় একই ধরনের উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। বাংলাকে সেই পথে যেতে দেওয়া যায় না।
এক মুহূর্ত সময় নিয়ে এটি দেখুন। প্রশ্ন করুন। কারণ এটা শুধু রাজনীতির বিষয় নয়—এটা আমাদের ভোটের অখণ্ডতা রক্ষার বিষয়। এই ধরনের ‘পরিবর্তন’ই বিজেপি বাংলার ওপর চাপিয়ে দিতে চাইছে।
নির্বাচন কমিশনকে এর জবাব দিতেই হবে।"
অভিষেকে (Abhishek Banerjee) অভিযোগ, বস্তা করে ৩০ হাজার ফর্ম 6 নিয়ে এসে বিজেপি নেতা অবৈধ ভাবে CEO দফতরে জমা দিয়েছেন। তিনি জানান, CEO দফতরের তরফে জানানো হয়, ৩০ নয় ১০ হাজার ফর্ম জমা পড়েছে। অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি লুকোনোর কিছু না থাকে, তাহলে CEO দফতর সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক। তৃণমূলের সেনাপতি বলেন, নির্বাচন কমিশনকে দিয়ে গত ১০দিনে ৩৯৫জন অফিসার বদল করে বাংলার ভোট দখল করতে চাইছে বিজেপি। নির্বাচন কমিশন বিজেপি-কে জেতাচ্ছে- তীব্র আক্রমণ করে বলেন অভিষেক। তাঁর কথায়, বিহার-রাজস্থান-উত্তরপ্রদেশ থেকে লোক এনে বাংলায় ভোট দখল করার ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির। - - - - - -What we are witnessing is deeply concerning. There are growing indications of a coordinated attempt to interfere with the democratic rights of the people of Bengal - with the BJP at the centre of it and the ECI seemingly looking the other way.
People deserve to know what is… pic.twitter.com/EweiCz8Iez — Abhishek Banerjee (@abhishekaitc) March 30, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
