কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্য

‘আপন’: সোনালি বিবির পুত্রসন্তানের নাম রাখলেন অভিষেক

‘আপন’: সোনালি বিবির পুত্রসন্তানের নাম রাখলেন অভিষেক

পূর্ব নির্ধারিত সূচি মেনে হাসপাতালে সোনালি বিবির সঙ্গে দেখা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরিবারের আবদার মেনে শিশুপুত্রর নাম রাখলেন ‘আপন’ (Apon)।

Sponsored

Sranchi In Article

সোমবার, পুত্রসন্তানের জন্ম দেন সোনালি বিবি (Sonali Biwi)। অভিষেক আগেই জানিয়েছিলেন দেখা করবেন তাঁর সঙ্গে। মঙ্গলবার, রামপুরহাটে রণসংকল্প সভা শেষে রামপুরহাট মেডিক্যাল কলেজে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসূতি বিভাগে ভর্তি সোনলি বিবির সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যজাতর নাম রাখেন ‘আপন’।

হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বলেন, “সোনালি বিবির সঙ্গে দেখা করলাম। দু’জনেই সুস্থ রয়েছে। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যাই নি। সোনালি ও তাঁর মা সদ্যোজাতর নাম রাখার অনুরোধ করেন।  আমি নাম রেখেছি আপন (Apon)। কারণ, যে ভাবে ওঁদের পর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, তা কল্পনা করা যায় না। এরা সবাই আমাদের আপন।”

শ্রমিকের কাজে যাওয়া সোনালির পরিবারকে বাংলাদেশী তকমা দিয়ে সীমান্ত পার করে দিয়েছিল দিল্লি পুলিশ (Delhi Police)। অন্তঃসত্ত্বা সোনালির ঠাঁই হয়েছিল বাংলাদেশের জেলে। সাতমাস থাকার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Benarjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অবশেষে দেশে ফেরেন সোনালি। কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা- সব বিষয়েই নিগৃহীতার পাশে দাঁড়িয়ে ছিল তৃণমূল। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয় কেন্দ্রের মোদি সরকার। বাংলাদেশের আদালতও জানিয়ে দেয় সোনালি ভারতীয়।
আরও খবরনোবেলজয়ী অমর্ত্যকে SIR নোটিশ, তালিকায় দেব থেকে শামি! কমিশন-বিজেপির বিরুদ্ধে তোপ অভিষেকের

অবশেষে দেশে ফেরেন সোনালি। মুখ্যমন্ত্রীর সাহায্যে জন্য ধন্যবাদ জানান তিনি। সেই সময়ই তাঁর সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন অভিষেক। পরে সোনালির প্রসবের দিন এগিয়ে আসায় অভিষেক জানান, সন্তান জন্মের পরেই তিনি সঙ্গে দেখা করবেন। সোমবার সোনালি পুত্র সন্তানের জন্ম দেওয়ার পরে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে সোনালি খাতুন একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জেনে অত্যন্ত আনন্দিত।“

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →