ভোটের পর শুধুই স্মৃতি! ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ আর অন্নপূর্ণা যোজনার ফর্মের ছবি পোস্ট করে তীব্র কটাক্ষ অভিষেকের

নির্বাচনের আগে ভোট পেতে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিলি করে অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি (BJP)। কিন্তু ক্ষমতায় এসেই সেই যোজনার টাকা পেতে ১২ পাতার ফর্ম হাতে ধরিয়ে দিয়েছে। ভোটের আগের সেই কার্ডের ছবি ও বুধবার প্রকাশিত অন্নপূর্ণা যোজনার ফর্মের ছবি পাশাপাশি পোস্ট করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও খবর: ফের রাজনৈতিক ময়দানে অভিষেক, শনিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন সাংসদ
Sponsored

নির্বাচনী প্রচারে বাংলায় এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিশ্রুতি দেন, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে তাঁরা অন্নপূর্ণা যোজনা চালু করবেন। সেখানে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলার। ক্ষমতা দখলের পরেও বিজেপির নেতা-মন্ত্রীরা আশ্বাস দেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিন্তু বাস্তবে কী দেখা গেল? বুধবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adikari) যে ১২ পাতার ফর্ম প্রকাশ করে করেন, তাতে দেখা যায়, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদেরও এই ফর্ম ফিল আপ করতে হবে। এই নিয়ে শুক্রবার, নিজের স্যোশাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) লেখেন, “ভোটের সময় প্রতিশ্রুতি। ভোটের পর শুধুই স্মৃতি।“
কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যাঁদের নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ গিয়েছে, তাঁরা এই যোজনার টাকা পাবেন না। শুধু তাই নয়, কারা পাবেন না তাঁরও লম্বা তালিকায় ধরিয়েছে রাজ্য সরকার (State Government)। সঙ্গে জটিল তথ্য চাওয়া ১২ পাতার ফর্ম। সব মিলিয়ে চক্ষু চড়কগাছ উপভোক্তাদের। আর তাই নিয়েই তীব্র কটাক্ষ করেছেন অভিষেক।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
