জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের সমাবেশ থেকে দলীয় সংসদে উপর হামলার ঘটনার প্রতিবাদে হুঙ্কার দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের কথায়, “আমি জানি হামলার সঙ্গে কারা যুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে বেছে বেছে বের করব। আরামবাগে হারি বা জিতি, ৪ তারিখের পর সব হিসেব হবে।” ঘটনা নিয়ে বাম-বিজেপিকে একতিরে বিদ্ধ করেন তৃণমূলের সেনাপতি। 
Sponsored

এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যোগ যাওয়ার পথে হুগলির (Hooghli) গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের (Mitali Bag)গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল সাংসদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়ির কাচ ভাঙচুর করে। তাঁর সারা দেহে কাচ বিঁধে গিয়েছে। তাঁকে আরামবাগ মেডিক্যালে ভর্তি করা হয়। খবর পেয়েই ব্যস্ত প্রচারসূচির মধ্যেই মিতালিকে দেখতে হাসপাতালে যান অভিষেক। তাঁকে সব কথা জানান মিতালি। ভরসা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পরেই প্রচার সমাবেশে দিয়ে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। 
তৃণমূলের সেনাপতি বলেন, “হরিণঘাটা থেকে ধোনেখালি যাওয়ার পথে আমি খবর পেলাম এখানে আমাদের নির্বাচিত সাংসদ একজন তপশিলি জনপ্রতিনিধি মিতালি বাগের উপর হামলা হয়েছে। বাঁশ দিয়ে তার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় কাঁচের টুকরো ঢুকে বিভিন্নভাবে হাতে পায়ে কোমরে চোট লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি আমি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলাম তাঁকে দেখতে। যারা আজকে মিতালির উপর চড়াও হয়েছে আক্রমণ করেছে আমি মিতালিকে জিজ্ঞাসা করলাম তাদেরকে চেন? ও বলল ও ভালোভাবে বুঝতে পারিনি মনে পড়ছে না ওরা বুঝতেই নিজেই খারাপ। ও এতই দুর্বল হয়ে গেছে।“
এর পরেই হামলাকারীদের পরিচয় প্রকাশ করে অভিষেক বলেন, “আমার নজর সবার উপরে রয়েছে। সোমাশ্রী ও সোমাশ্রীর স্বামী, সৌমেন পাল এবং দোলন- এই চারজন প্রাথমিকভাবে যুক্ত। আমার কাছে খবর রয়েছে। আরও যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে খুঁজে বার করব।“ এর পরেই হুঘ্কার দিয়ে অভিষেক বলেন, একজন তপশিলি মহিলা তাঁর গায়ে যারা হাত দিয়েছে, আরামবাগে ফল যাই হোক না কেন, ৪ তারিখ দুপুর ১২টার পর কোন জল্লাদের কত ক্ষমতা তা আমি দেখে নেব।" সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, "২০১১ সালে আরামবাগের মানুষ যে সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছিল, সেই দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে চান? যারা মিতালিকে আক্রমণ করেছে, আমার নজর সবার ওপর রয়েছে।"
আরও খবর: ”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের
তৃণমূলের সেনাপতি সাফ জানান, “মমতা ব্যানার্জি উদার, আমি নই। আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে, ৪ তারিখ ডিজে বাজবে। খেলা ওরা শুরু করেছে মিতালির উপর আক্রমণ করে। শেষ আমি করব।”
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
12h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
19h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
22h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
