ডবলইঞ্জিন সরকারের রাজ্যে নারী নির্যাতনের তথ্য তুলে শাহের মিথ্যাচারের মোক্ষম জবাব অভিষেকের

নারী দিবসে মথুরাপুরের গোপীনাথপুর মাঠের জনসভা থেকে মহিলাদের নিরাপত্তা ও নির্যাতন নিয়ে ডবল ইঞ্জিনশাসিত রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রীতিমতো তুলে বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের পর্দা ফাঁস করলেন অভিষেক। তীব্র কটাক্ষ করে অভিষেকে বলেন, “মহিলাদের বিরুদ্ধে অপরাধ বা নির্যাতনের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার, সেকেন্ড প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার এবং থার্ড প্রাইজ বিজেপি সরকার।“
Sponsored

গত সপ্তাহে যে খালি মাঠে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার, সেই মাঠেই অভিষেকের সভায় উপচে পড়া ভিড়। আর সেখান থেকেই একের পরে তথ্য তুলে কেন্দ্রের মোদির সরকার তথা বিজেপিকে নিশানা করেন অভিষেক (Abhishek Banerjee)। অমিত শাহের মিথ্যচারের পর্দাফাঁস করে তৃণমূলের সেনাপতি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলার মহিলাদের সুরক্ষা নেই। তারা নাকি সোনার বাংলা করবে আইনশৃঙ্খলা উন্নত করবে। অমিত শাহের অধীনে যে মন্ত্রক রয়েছে সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এনসিআরবি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে যে তথ্য প্রকাশিত হয়েছে সেখানে মহিলাদের উপর সমস্ত রকম নির্যাতন-অপরাধের ক্ষেত্রে দেশের এক নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, দু নম্বরে মহারাষ্ট্র, তিন নম্বর স্থানে রাজস্থান। তীব্র কটাক্ষ করে অভিষেকে বলেন, “মহিলাদের বিরুদ্ধে অপরাধ বা নির্যাতনের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার, সেকেন্ড প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার এবং থার্ড প্রাইজ বিজেপি সরকার। ধর্ষণের ক্ষেত্রে গোল্ড, সিলভার ব্রোঞ্জ সব মেডেলই বিজেপি ডবল ইঞ্জিন সরকারের। “
বিজেপিশাসিত রাজ্যকে নিশানা করে অভিষেক বলেন, “নারীর বিরুদ্ধে যৌন অপরাধ এবং এই তালিকার শীর্ষে থাকা রাজ্যটি হল রাজস্থান। তারপর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। আবার সব বিজেপি রাজ্য। দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকে অধীন। সেখানে ২০২৩ সালে, মহিলাদের বিরুদ্ধে ১৩৩৬৭টি মামলা নথিভুক্ত করা হয়েছে। অমিক শাহ বলেন, তিনি এখানে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন কিন্তু উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে। তার পরে বিহার এবং মহারাষ্ট্র। অপহরণের ঘটনায়ও বিজেপি শাসিত রাজ্যগুলি তালিকার শীর্ষে। আমি অমিত শাহকে বলব প্রথমে দিল্লি পুলিশ এবং সিআরপিএফকে ভালোভাবে কাজ করতে বলুন, তারপর বাংলার দিকে তাকান। এবং এটাও খুঁজে বের করুন যে কোন বক্তৃতা লেখক আপনার বিরুদ্ধে এত ভুল পরিসংখ্যান লিখেছেন যে আপনি আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।“
অপহরণের উদাহরণ দিয়ে অভিষেক বলেন, অপহরণে দেশের মধ্যে এক নম্বরে উত্তরপ্রদেশ, দুনম্বরে মহারাষ্ট্র, তিন নম্বরে মধ্যপদেশ। সংঘর্ষের ঘটনা এক নম্বর মহারাষ্ট্র, ২ নম্বরে মনিপুর ও তিন নম্বরে বিহার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমি অমিত শাহকে বলব আপনি তৃণমূলের পেছনে আক্রমণ না করে দিল্লি পুলিশকে কাজে লাগান। সিআরপিএফ-কে কাজে লাগান, আপনার বক্তব্যটা যে লিখেছে তাকে বার করুন, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর যদি ভালো স্পিচ রাইটার না পান এখান থেকে আমরা ধার করে পাঠিয়ে দেব। যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা মিথ্যে আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্য আপনারা শুনেছেন। আমি চ্যালেঞ্জ নিতে বলছি আপনারা বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের মানুষের জন্য একটা রাজ্যে আপনি উদাহরণ স্বরূপ যদি আমাকে দেখাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকি ভাগ কাজ করেছে। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। জায়গায় এবং সময় ঠিক করুন একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকবো। আপনার পরিসংখ্যানে আপনি আসবেন আমার পরিসংখ্যান নিয়ে আমি যাব। ভোকাট্টা করে মাঠের বাইরে বেশ করে দেব ১০ শূন্য গোল দিয়ে। আমাকে মিথ্যে প্রমাণ করুন না হলে এই মথুরাপুরের মাঠে এসে মানুষের কাছে ক্ষমা চান।“
আরও খবর: রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে রেখে অসম্মান! প্রধানমন্ত্রীকে সংবিধান প্রশ্নে জবাব মুখ্যমন্ত্রীর
বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “এই সমাবেশটি কেবল একটি ট্রেলার, বাকি সিনেমাটি নির্বাচনের ফলাফলের দিন হবে। যখন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তখন তাঁর বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ ছিল। আমি কয়েকটি বিষয়ের পাল্টা জবাব দিচ্ছি। হয়তো তিনি খুব ব্যস্ত ব্যক্তি এবং সেই কারণেই তিনি অর্থমন্ত্রীর সাথে কথা বলেননি, সম্ভবত সে কারণেই তিনি দেশের আর্থিক অবস্থা জানেন না। তিনি অভিযোগ করেছিলেন যে বাংলার ঋণ ৮ লক্ষ কোটি টাকা এবং যদি কোনও শিশু বাংলায় জন্মগ্রহণ করে, তবে সে মাথাপিছু ৭৭০০০ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। মুখ্যমন্ত্রী পূর্ববর্তী ঋণ নিয়ে ক্ষমতায় এসেছিলেন, তার উপরে তিনি এমন পরিকল্পনা নিয়ে এসেছেন যা কেন্দ্রীয় তহবিল আটকে থাকা অবস্থায়ও জনগণের ব্যাঙ্কগুলিতে অর্থ দিয়েছে।“
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
