"আমাদের পচা মাল..." তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, ভাঙচুরের অভিযোগ রয়েছে।" বৃহস্পতিবার, বাঁকুড়ার তালডাংরায় (Taldangra) দলীয় প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে প্রচারসভা থেকে বিজেপি প্রার্থী সৌভিক পাত্রকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তাঁর কথায়, এখানে তৃণমূল প্রার্থীর জয় এখন সময়ের অপেক্ষা। 
Sponsored

এই কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী সৌভিক পাত্র একসময় তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা ছিলেন। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় তৃণমূল বের করে দেয়। এই নিয়েই বিজেপি প্রার্থীকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "আমরা যে সব পচা মাল ফেলে দিই। তাদের তুলে নিয়ে বড় পদে বসায়। এখানের বিজেপি প্রার্থীর নামে থানায় একাধিক অভিযোগ আছে। একসময় আমাদের দলে ছাত্র সংগঠনে ছিল। আমরা পরে সরিয়ে দিই। গত ৫ বছরে প্রতিদিন বিজেপি আমাদের অধিকারের টাকা কেড়ে নিয়েছে। যারা প্রার্থী খুঁজে পায় না। এবারে আবর্জনাটাকে তুলে এনে প্রার্থী করেছে। যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে। একদিকে শিক্ষক আর অন্যদিকে চোর চিটিংবাজ। ভাল লোকেরা বিজেপি করে না। আমরা যাদের বর্জন করেছি, ওরা তাদের গ্রহণ করছে।"
দলীয় প্রার্থীর জয় সময়ের অপেক্ষা বলে মন্তব্য করে তৃণমূলের সেনাপতি বলেন, "আমাদের প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর পরিচিতি আপনারা সকলে জানেন। তাঁর কাজ করার দক্ষতা, মানুষের পাশে থাকার মানসিকতা আপনারা সবাই দেখেছেন। তিনি ধাপে ধাপে অঞ্চল স্তরের সংগঠক থেকে ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পরে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছিল। তিনি বিধায়ক হয়েছেন। এবার আমাদের জয় সময়ের অপেক্ষা।"
স্থানীয় মানুষকে অভিষেকের (Abhishek Benarjee) আশ্বাস, "তালডাংরার মানুষদের দাবি অনুযায়ী, শিলাবতী নদীর উপর ব্রিজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল করব। আর চার ব্লকে যেখানে সামান্য ভোটে পিছিয়ে আছি, সেখানে জেতাতে হবে।"
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
