মধ্যপ্রদেশে ৫ জনকে ধাক্কা দিয়েও ঔদ্ধত্য বিধায়কের ছেলের, এটাই বিজেপির DNA: ধিক্কার অভিষেকের

এ যেন লখিমপুর খেরির ঘটনার পুনরাবৃত্তি। পাঁচজন পথচারীকে বেপরোয়া গাড়ির ধাক্কা দিয়েও বিন্দুমাত্র অনুতপ্ত নন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি (BJP) বিধায়ক প্রীতম লোধির গুণধর পুত্র। উল্টে পুলিশকে বলছেন, তাঁর বাবা বিধায়ক। খুনের মামলায় সামলে নেবেন। এই ভিডিও পোস্ট করে ধিক্কার জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, "এটাই বিজেপির DNA"।
মধ্যপ্রদেশের শিবপুরীতে বিজেপি বিধায়ক প্রীতম লোধির পুত্র দীনেশ জিমে যাওয়ার সময় রাস্তায় থাকা বাইক এবং পথচারীদের একের পর এক বেপরোয়া গতির এসইউভি নিয়ে ধাক্কা মারেন বলে অভিযোগ। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পাশে দাঁড়ানো বা হাসপাতালে নিয়ে যাওয়া দুরস্ত, তিনি সোজা জিমে চলে যান। পরে পুলিশ এবং স্থানীয়রা সেখানে গেলে বিধায়কপুত্র ঔদ্ধত্য দেখান। সাফ জানিয়ে দেন, তিনি বিধায়কের ছেলে। তাঁর বাবার এতটাই ক্ষমতা যে খুনের মামলা হলেও সেটা সামলে নেবেন। এবং সেটা বলেন খোদ পুলিশকে। পুলিশ এফআইআর করলেও প্রথমে তাতে অভিযুক্তের নাম ছিল না বলে অভিযোগ।
এই ঘটনার ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে তীব্র নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, "বিজেপি নেতারা বিশ্বাস করেন যে তাঁরা আইনের ঊর্ধ্বে। এবং তাঁরা তাঁদের সন্তানদেরও একই বিশ্বাস করতে শিখিয়েছেন।
মধ্যপ্রদেশের শিবপুরীতে বিজেপি বিধায়ক প্রীতম লোধির ছেলে গাড়ি দিয়ে ৫ জনকে চাপা দেন। উল্টে দ্রুত রাস্তা থেকে সরে না যাওয়ার জন্য আহতদেরই দোষারোপ করেন। তিনি পথচারীদের ভিডিও করা বন্ধ করতে হুমকি দেন। এবং তারপর অবিশ্বাস্য ঔদ্ধত্যে পুলিশকে বলেন যে, তাঁর বাবা এমন একজন বিধায়ক যিনি একটি খুনও সামলাতে পারেন।"
এরপরে বিজেপি নেতাদের অতীত স্মরণ করিয়ে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
"এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। লখিমপুর খেরিতে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র তেনির ছেলে ঠাণ্ডা মাথায় গাড়ি চাপা দিয়ে ৫ জনকে হত্যা করেন। মন্ত্রী তাঁর মন্ত্রিসভার পদ ধরে রেখেছিলেন। এই ধরনের ধারাবাহিক ঘটনা কোনও কাকতালীয় ব্যাপার নয়। এটাই সংস্কৃতি।
বিজেপির সংস্কৃতি। যেখানে নিরঙ্কুশ ক্ষমতায় মানুষের জীবনহানিও ‘সঠিক’ ব্যক্তিকে ফোন করে সমাধান করা যায়।
এটাই বিজেপির ডিএনএ।"
এই ঘটনার ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফের সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করা হয়। শাসক দল লেখে, "এটাই বিজেপির আসল 'রামরাজ্য', যেখানে সাধারণ মানুষের জীবনের কোনও দাম নেই। ধিক্কার জানাই এই ন্যক্কারজনক মানসিকতাকে!" - - - - -BJP leaders believe they are above the law. And they have raised their children to believe the same.
In Shivpuri, Madhya Pradesh, BJP MLA Pritam Lodhi's son rammed his vehicle into 5 people, then blamed the victims for not clearing the road fast enough. He threatened bystanders… pic.twitter.com/2OIvOIRFtG — Abhishek Banerjee (@abhishekaitc) April 17, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

শিরোনাম
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিরোনাম
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
2h ago

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
More from শিরোনাম
View All →
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago
