মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মোদি ও শাহকে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়ে এদিন তিনি বলেন, ”শুধু ভোটের সময় নয়, সারাবছর বাংলাতে আসুন। সারাবছর বাংলাতে এসে ফুচকা খান, ঝালমুড়ি খান। বাংলার কচুরি, সিঙারা, জিলিপি খান। কারও কোনো সমস্যা নেই। এখানে এসে দেখুন বাংলাটা কত সুন্দর। প্রধানমন্ত্রী এসে ঘুরে ঘুরে না দেখালে মানুষ জানতে পারত? মোদি হলেন বাংলার সরকারের পর্যটনে (Tourism) সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এভাবে না ঘুরে দেখালে বাংলার গঙ্গা কত সুন্দর, ঝাড়গ্রামের রাস্তা কত সুন্দর বোঝা যেত?”
Sponsored

এদিন ডোমজুড়ে নির্বাচনী জনসভা থেকেই বিজেপিকে তুলোধনা করেন অভিষেক (Abhishek Banerjee)। বিজেপি (BJP) প্রার্থীদের পচা আলু তকমা দিয়ে তিনি বলেন, ”এবার বিজেপি তাঁদের প্রার্থী করেছে যাদের তৃণমূল ছুড়ে আবর্জনায় ফেলে দিয়েছে। ওরা সব পচা আলু। পচা আলু বাড়িতে রাখবেন কেন? এখানে যেসব প্রার্থী বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তাঁরা এক্সপায়ারড প্রডাক্ট। তৃণমূল যাদের আবর্জনায় ফেলছে তাঁদের মোদি–শাহ তুলে নিয়ে গিয়ে মাথায় বসাচ্ছে। আর তৃণমূল যাঁদের প্রার্থী করেছে তাঁদের ব্যাকগ্রাউন্ড দেখুন। এঁরা সবাই জিতে এলাকার সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ করবেন। তাই তৃণমূল প্রার্থীদের জেতান।”
ঝাড়গ্রামে মোদির মুড়ি খাওয়া নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”আর যে রাস্তায় দাঁড়িয়ে মোদি মুড়ি খাচ্ছেন,সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৈরি। মুড়ি বিক্রেতা বিহারের বাসিন্দা। সেখানে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরেও তাঁকে বাংলাতে আসতে হচ্ছে পেটের দায়ে। নিজেরাই নিজেদের রূপ দেখিয়ে দিচ্ছে। খুনি-ধর্ষকরা আগে জেলে যেত, এখন বিজেপিতে যায়। চুরি করে ধরা পড়ার ভয়ে বিজেপিতে যায়। যে উন্নয়ন শুরু হয়েছে, সেটা বাড়বে কমবে না।”
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
