Site Logo

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

EBBS DESK·
বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। তাতেই গোঁসা হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission)। এই কারণে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) একগুচ্ছ আধিকারিককে শাস্তি দেওয়া হয়েছে। রবিবার মগরাহাটে দলীয় প্রার্থী সমর্থনে প্রচার সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র কটাক্ষ করে বলেন, "চোর চুরি করেছে তাই পুলিশ ধরেছে বলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা!" জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ও অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, "এবার ডায়মন্ড হারবার, মগরাহাট পূর্ব ও পশ্চিমের ব্যবধান বাড়াব।"

Sponsored

Sranchi In Article

শনিবার, নিরাপত্তার গাফিলতির অভিযোগে একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। অতিরিক্ত পুলিশ সুপার (ASP) সন্দীপ গড়াই, ডায়মন্ড হারবারের এসডিপিও (SDPO) সজল মণ্ডলকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও ডায়মন্ড হারবারের পুলিশ সুপার (SP) ঈশানী পালকে সতর্ক করেছে কমিশন। এই বিষয় নিয়েই এদিন সভা মঞ্চ থেকে একসঙ্গে বিজেপি ও কমিশনকে নিশানা করেন অভিষেক (Abhishek Banerjee)।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ডায়মন্ড হারবারের সর্বত্রই তাঁর যোগাযোগ। ফলে বিজেপি প্রার্থী সঙ্গে পুলিশ অবজারভারের সাগরিকা হোটেলের বৈঠকের ভিডিও তাঁর হাতে চলে আসে। এর বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করলেই নির্বাচন কমিশন সেই পুলিশ আধিকারিকদের সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে এসডিপিও, ডায়মন্ড হারবার থানার ওসি- সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে কমিশন- সেই প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন অভিষেক। বলেন, "চোর চুরি করেছে তাই পুলিশ ধরেছে বলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা!"

এরপরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, "ভেবেছিল কয়েকজন পুলিশকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবে! আমি অমিত শাহ ও জ্ঞানেশ কুমারকে চ্যালেঞ্জ করে বলছি- এবার ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান বাড়াবো। মগরাহাট পূর্বের জয় ব্যবধানও বাড়াবো। আর মগরাহাট পশ্চিমে জয়ের ব্যবধান একলাখ করব কথা দিয়ে গেলাম।"

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →