Site Logo

নেতাজির বাণী স্বামীজির নামে! এই বিজেপিকে ভোটে জবাব দিন: যোগীকে নিশানা অভিষেকের

EBBS DESK·
নেতাজির বাণী স্বামীজির নামে! এই বিজেপিকে ভোটে জবাব দিন: যোগীকে নিশানা অভিষেকের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি যে জানে না গেরুয়া শিবির, তা বারবার প্রমাণ করছেন বিজেপি (BJP) নেতৃত্ব। মণীষীদের নাম বিকৃতির পরে এখন তাঁদের বাণী নিয়ে ভুল বকছেন গোবলয়ের বিজেপি নেতারা। আর সেই বিষয় নিয়েই মঙ্গলবার, বড়জোড়ায় দলীয় প্রার্থী গৌতম মিশ্রর সমর্থনে প্রচার সভা থেকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বার্তা, “বিজেপিকে এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী ১০০ বছরে বাঙালি সঙ্গে বেইমানি করার আগে এরা পঞ্চাশবার ভাবে।“

Sponsored

Sranchi In Article

এদিন জনসভা থেকে বাংলায় ভোট প্রচারে আসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ভাষণ নিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক। আদিত্যনাথ নেতাজির সর্বজনবিদিত বাণী- “তোমরা আমায় রক্ত দাও. আমি তোমাদের স্বাধীনতা দেব“- কে স্বামী বিবেকানন্দের (Swami Vivekanada) বলে ভাষণে বলেন। সেই নিয়ে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “কালকে যোগী আদিত্যনাথ এসে বলেছে নেতাজি নয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব! রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় সেটা জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানি রাসমণিকে বলছে রাসমতি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে! আর যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এখানকার নেতারা। এই হচ্ছে বিজেপি।“

পদ্মশিবিরকে নিশানা করে অভিষেক বলেন, “এই বিজেপিকে (BJP) বাংলার মানুষ সুযোগ দেবে জায়গা দেবে? এমন ভাবে জবাব দিতে হবে যাতে আগামী ১০০ বছরে বাঙালি সঙ্গে বেইমানি করার আগে এরা পঞ্চাশবার ভাবে যে বাঙালি কী ধাতুতে তৈরি।“ ‌
আরও খবর: ভোটবঙ্গে বাইক চালানোয় নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের!

মোদি সরকারকে আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “যত রাষ্ট্রশক্তি আছে সব কাজে লাগিয়ে দিয়েছে। ‌এক দিকে বাঙালি একজন মহিলা আর অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী, ষোলটা রাজ্যের মুখ্যমন্ত্রী, ইডি-সিবিআই-সুপ্রিম কোর্ট-নির্বাচন কমিশন। তাও সব সমীক্ষা বলছে আবার তৃণমূল ফিরছে।“

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →