বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, নির্বাচনের নামে লুঠ হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রীর শপথ এবং মন্ত্রিসভা গঠনের পরেই একজোট হয়ে বিরোধী দল হিসেবে লড়াইয়ের বার্তা দিলেন অভিষেক।
ফলাফল প্রকাশের দিনেই নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক (Abhishek Banerjee) লেখেন, "যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষভাবে কাজ করার কথা, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা সম্পর্কে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।" একইসঙ্গে তৃণমূলের তরফে কমবেশি ১০০টি বিধানসভা আসনে অনৈতিকভাবে হারানো হয়েছিল বলে দাবি করা হয়। সেই প্রসঙ্গে বুথের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি করেছিলেন অভিষেক। এবার তিনি জানান, ভোট গণনা প্রক্রিয়া থেকে শুরু করে ইভিএম রক্ষণাবেক্ষণ ও স্থানান্তরের অভিযোগ, এমনকী কন্ট্রোল ইউনিটের তথ্যে অসামঞ্জস্য-এমন একাধিক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। অভিষেকের বক্তব্য, "আমি ইতিমধ্যেই ভোট গণনা কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজ প্রকাশ করা এবং ভিভিপ্যাট স্লিপগুলোর স্বচ্ছভাবে গণনা করার দাবি জানিয়েছি।"
আরও খবর: কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার
পাশাপাশি আজ কেন্দ্রে ও রাজ্যে বিরোধী দলের ভূমিকা পালন করার বার্তাও দিলেন অভিষেক। কেন্দ্রে-রাজ্যে বিজেপির বিরুদ্ধে ‘শক্তিশালী এবং আপসহীন বিরোধী দল’-এর ভূমিকা পালন করবে তৃণমূল। নির্বাচনের ফলাফলের দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মীদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। তৃণমূলের কর্মীদের বাড়ি ভাঙচুর, তাঁদের মারধর নানা ঘটনা। এর প্রেক্ষিতে কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে অভিষেক জানান, "আমি তৃণমূলের প্রতিটি সমর্থক ও কর্মীকে আহ্বান জানাচ্ছি, এই কঠিন সময়ে আপনারা মনোবল অটুট রাখুন এবং ঐক্যবদ্ধ থাকুন। যদি কেউ হিংসা, ভীতি প্রদর্শন বা হুমকির শিকার হয়ে থাকেন, তবে আপনাদের বিস্তারিত তথ্য আমার সঙ্গে শেয়ার করুন অথবা আমাকে সরাসরি মেসেজ করুন।"
- - - - - - -We have fought an extremely difficult election where nearly 30 lakh genuine voters were allegedly disenfranchised from the electoral rolls. Throughout this entire process, we witnessed what we believe was deeply partisan conduct by several government agencies as well as the…
— Abhishek Banerjee (@abhishekaitc) May 9, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
5h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
