Site Logo

BJP-র জল্লাদরা যেন বুথে মাথা তুলতে না পারে: লিড বাড়ানোর টার্গেট অভিষেকের

EBBS DESK·
BJP-র জল্লাদরা যেন বুথে মাথা তুলতে না পারে: লিড বাড়ানোর টার্গেট অভিষেকের

শিওরে বিধানসভা নির্বাচন। মথুরাপুরের গোপীনাথপুর মাঠে রবিবাসরীয় সভা থেকে লিড বাড়ানোর টার্গেট দিলেন  তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনার একটা বুথেও যেন ভারতীয় জনতা পার্টির জল্লাদরা মাথা তুলে দাঁড়াতে না পারে। 

Sponsored

Sranchi In Article

২ মার্চ যেখানে ফাঁকা মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেন তারই পাল্টা রবিবার সেই মাঠেই জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভিড়ে ঠাসা সভায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ”চিত্রগ্রাহক বন্ধুদের বলব, আমাকে না দেখিয়ে ১০-১৫ মিনিট এই ভিড়টা দেখান। দেখলেন তো? এটা ট্রেলার। এখন ট্রেলার দেখালাম, মে মাসে সিনেমাটা দেখাব।” 

নির্বাচনের দলীয় নেতা-কর্মী বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি। তিনি বলেন, ”আর দুমাস আছে। বুথে বুথে জোর দিন। যেখানে আপনারা যেতে বলবেন সেখানে আপনাদের সঙ্গে আমি গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। বুথ চিহ্নিত করুন, অঞ্চল চিহ্নিত করুন, তালিকা চিহ্নিত করুন, অঞ্চলের যা লাগবে তালিকা তৈরি করে আমার কাছে পাঠাবেন। একটা গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, মেম্বার, অঞ্চল সভাপতি সবার সঙ্গে সরাসরি আমার অফিসের যোগাযোগ রয়েছে। তালিকা তৈরি করুন কোথায় জল লাগবে আলো লাগবে, রাস্তা লাগবে আমার সামর্থ্য অনুযায়ী আমি লড়াই করে আদায় করে এনে দেব। দক্ষিণ ২৪ পরগনার একটা বুথেও যেন ভারতীয় জনতা পার্টির জল্লাদরা মাথা তুলে দাঁড়াতে না পারে।”

এর পরেই লিড বাড়ানোর টার্গেট দেন তৃণমূলের সেনাপতি (Abhishek Banerjee)। বলেন, ”যে বুথে তৃণমূলের ২০০ লিড আছে আগামী দিনে সেটা বাড়িয়ে ৪০০ করতে হবে। যেখানে ৪০০ আছে সেখানে ৫০০ করতে হবে। যে বিধানসভায় তৃণমূলের পঞ্চাশ হাজারের ব্যবধান রয়েছে সেটা সত্তর করতে হবে। যেখানে ২৫ রয়েছে সেটা পঞ্চাশ করতে হবে। দক্ষিণ ২৪ পরগনায় এমন অনেক বিধানসভা রয়েছে যেখানে আমরা লোকসভার ফলের নিরিখে প্রায় এক লক্ষের ব্যবধানে এগিয়ে আছি, সেখানে দশটা ভোট হলেও বাড়াতে হবে। এই হচ্ছে আজকে আমাদের সবার অঙ্গীকার। নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রতি সপ্তাহে আসব দুদিন ছাড়া ছাড়া আসব যেখানে যেতে হবে যাব।”
আরও খবরডবলইঞ্জিন সরকারের রাজ্যে নারী নির্যাতনের তথ্য তুলে শাহের মিথ্যাচারের মোক্ষম জবাব অভিষেকের

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →