Site Logo

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

EBBS Desk·
আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। এবার ইরান-আমেরিকার (Iran US tensions) যুদ্ধের বলি হলেন আরও এক ভারতীয়। জানা গিয়েছে, ইরানের তরফে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ballistic missile strike) ছুড়ে হামলা চালানো হয়। তাকে আবুধাবির তরফে পাল্টা ইন্টারসেপ্টর ছুঁড়ে প্রতিহত করা হয়। কিন্তু দুই ক্ষেপণাস্ত্র সংঘর্ষের পরে তার ধ্বংসাবশেষ গিয়ে পড়ে সুয়েইহান স্ট্রিটে। যা চাপা পড়ে মৃত্যু হয়েছে দু'জনের, আহত হয়েছে আরও তিনজন। আবুধাবি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজন ভারতীয় এবং একজন পাকিস্তানের নাগরিক। আরও পড়ুন: ৪২ হাজার মেট্রিক টন LPG ভারতে, অশান্তির মধ্যে হরমুজ পেরিয়ে এল ‘জগ বসন্ত’

Sponsored

Sranchi In Article

ভারতীয় দূতাবাসের তরফ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে, "আবুধাবিতে ধ্বংসাবশেষে চাপা পড়ে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা গভীরভাবে শোকপ্রকাশ করছি। প্রয়োজনীয় সবরকম সহায়তা দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরশাহীর কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে।" অন্যদিকে জর্ডনের বিদেশমন্ত্রকের তরফ থেকেও আহত ও নিহতদের পরিচয় জানানো হয়েছে। আহতদের মধ্যেও একজন ভারতীয় নাগরিক আছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতীয় নাগরিকের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →