নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল অনিয়ম। রবিবার সারাদিন খাওয়া-দাওয়া সেভাবে হয়নি আর ঠান্ডা লাগার সমস্যাতেও ভুগছিলেন সোহেল। তারমধ্যেই গরমে অস্থির হয়ে পড়েছিলেন তিনি। আরামের জন্য খেয়ে ফেলেছিলেন দুধ-চা। হঠাৎ করেই তারপর থেকে শরীরে অস্বস্তি শুরু হয়। সোহেলের পরিবার সূত্রে খবর, দুধ-চা খাওয়ার পরে খুব খিদে পেয়ে যাওয়ায় রোল খেয়েছিলেন তিনি। রাতে ইউসুফ পাঠান এসেছিলেন ওঁর স্ত্রীকে নিয়ে। ওঁদের নিয়ে এক বাঙালি রেস্তরাঁয় যাওয়া হয়। সেখানে সোহেল লুচি আর পাঁঠার মাংস খাবার পরেই শুরু হয় অসহ্য পেটে ব্যথা। আরও পড়ুন: বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা
Sponsored

এদিন রাত থেকে হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন সোহেল। ইঞ্জেকশন দেওয়া হলেও বিশেষ কোনও লাভ হয়নি। পরিস্থিতি খারাপ হওয়ায় রাতের দিকে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আপাতত অভিনেতার পেটব্যথা অনেকটাই কমেছে, স্যালাইন চলছে। অসুস্থতার খবর পেয়ে বান্ধবী তিয়াসা লেপচাও হাসপাতালে পৌঁছে যান। হাসপাতাল সূত্রে খবর, এমনিতেই অভিনেতার ফ্যাটি লিভারের সমস্যা আছে। তারমধ্যে এই ধরণের অনিয়ম হওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে পরিবারের সবাই খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন তবে সোমবার চিকিৎসকদের সঙ্গে কথা বলে এখন নিশ্চিন্ত অনেকটাই। তবে আবার তিনি কবে প্রচারে নামতে পারবেন এই নিয়ে কোন কথা জানা যায়নি।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
