ঘরে ফেরার স্বস্তি: কলকাতা বিমানবন্দরে ইয়ালিনি-রাজের গলা জড়িয়ে আবেগপ্রবণ শুভশ্রী

মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ। দিনভর সাইরেনের আতঙ্ক। সব পেরিয়ে অবশেষে নিজের ঘরে ফেরা। স্বামী তো বটেই, ছোট্ট ইয়ালিনির সঙ্গে সাক্ষাৎ শুভশ্রীর (Subhashree Ganguly)। শুক্রবার সেরকমই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)। ছেলে ইউভানকে (Yuvaan) নিয়ে ঘরে ফিরলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Sponsored

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে (Dubai) আটকে পড়েছিলেন শুভশ্রী ও ইউভান (Yuvaan)। স্বামী বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) সেকথা প্রকাশ্যে জানিয়েছিলেন। অবশেষে শুক্রবার সকালেই তাঁরা মুম্বই হয়ে দেশে ফেরেন। বিকেলে কলকাতায় (Kolkata) পৌঁছান।
কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। দীর্ঘদিন পর স্ত্রী ও ছেলেকে সামনে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। কোলে মেয়ে ইয়ালিনীকে (Yalini) নিয়ে প্রায় ছুটে যান রাজ (Raj CHakraborty)। মেয়েকে কোলে নিয়েই শুভশ্রীকে (Subhashree Ganguly) জড়িয়ে ধরেন। এই আবেগঘন মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে।
যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পরে বিভিন্ন মাধ্যমে দেশে ফেরার চেষ্টা করেছেন শুভশ্রী। বুধবার (Wednesday) গভীর রাতে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে সেই উড়ানও বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন। পরে নতুন করে বিমানের টিকিটের (Ticket) ব্যবস্থা করা হয়। সেই মতো শুক্রবার ভোরের বিমানে দুবাই থেকে রওনা দেন শুভশ্রী ও ইউভান।
আরও পড়ুন : অগ্যস্তকে স্নেহের পরশ মাহিকার, ‘অপ্রত্যাশিত দৃশ্য’ ঝড় তুলল নেট দুনিয়ায়
যুদ্ধ পরিস্থিতি কীভাবে প্রত্যক্ষ করলেন? প্রশ্নের উত্তরে শুভশ্রী জানান, এখনই বিস্তারিত সেই সব বলতে পারব না। একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তবে যাঁরা আমার কথা শুনতে পাচ্ছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের ভালোবাসা ও তোমাদের চিন্তা আমাকে ও আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। তাই ওখানে দাঁড়িয়ে লড়াই করেও আমরা ফিরতে পেরেছি।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
3h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago
More from শিরোনাম
View All →
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
