বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে, দত্তক সন্তানের বয়সের ভিত্তিতে আর মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে না। সামাজিক সুরক্ষা আইন (Social Security Act), ২০২০-র ৬০(৪) ধারা অনুযায়ী এতদিন নিয়ম ছিল, তিন মাসের কম বয়সের শিশুকে দত্তক নিলেই কেবল ১২ সপ্তাহের ছুটি মিলবে। তবে এবার সেই সীমাবদ্ধতা তুলে দিয়ে সব দত্তক মায়ের জন্য সমান ছুটির অধিকার নিশ্চিত করল আদালত।
Sponsored

বিচারপতি (Justice) জে বি পারদিওয়ালা (J.B. Pardiwala) ও বিচারপতি আর মহাদেবনের (R.Mahadevan) বেঞ্চ রায়ে জানায়, সন্তানের বয়স যাই হোক না কেন, দত্তক মায়েরা সমানভাবে মাতৃত্বকালীন ছুটির অধিকারী। আদালতের পর্যবেক্ষণ, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও যত্ন কখনও বয়সের ভিত্তিতে কমে না।
আদালতের মতে, সামাজিক সুরক্ষা আইন, ২০২০ -র ৬০(৪) ধারা সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদের সঙ্গে মেলে না। কারণ, এতে সকল নাগরিকের সমান অধিকার ও আইনি সুরক্ষার নীতি বজায় থাকে না। সংবিধান বলছে, সবাই আইনের চোখে সমান।
এই মামলাটি দায়ের করেন আইনজীবী হামসানান্দিনী নান্দুরি (Lawyer Hamsanandini Nanduri)। তিনি সামাজিক সুরক্ষা আইন, ২০২০-এর ৬০(৪) ধারার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানান। আদালত তাঁর আবেদনের ভিত্তিতেই আদালত বিষয়টি খতিয়ে দেখেন। শেষ পর্যন্ত ওই ধারাটি বাতিল করার সিদ্ধান্ত নেয় আদালত।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
Just now

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
1h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
3h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
3h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
3h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
5h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
6h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
22h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
