কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বিজেপি? বৃহস্পতিবার সকাল থেকে দিল্লি, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে তৃণমূলের নির্বাচনী কৌশলী সংস্থা আই-প্যাকের দফতরগুলিতে ইডির আকস্মিক হানা সেই প্রশ্নকেই আরও জোরালো করে তুলল। বেঙ্গালুরুতে সংস্থার ডিরেক্টর ঋষি রাজ সিং-এর বাসভবনেও পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা।
Sponsored

রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্দরের গোপন তথ্য এবং নির্বাচনী ব্লু-প্রিন্ট হাতানোই এই অভিযানের আসল লক্ষ্য। গত জানুয়ারি মাসে যখন কলকাতায় আই-প্যাকের আরেক কর্তা প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি, তখন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, দলের হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা এবং নির্বাচনী কৌশল চুরি করতেই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাচ্ছেন অমিত শাহরা। বৃহস্পতিবারের ঘটনা সেই প্রতিহিংসার রাজনীতিরই ধারাবাহিকতা বলে মনে করছে ঘাসফুল শিবির।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে ভয় পায় বলেই বারবার কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভীতি প্রদর্শনের রাজনীতি করছে। কয়লা পাচার মামলার যে পুরনো অজুহাত দিয়ে এই তল্লাশি চালানো হচ্ছে, তার সঙ্গে এই সংস্থার কোনও বাস্তব যোগ নেই বলেই দাবি দলের ঘনিষ্ঠ মহলের। বরং গোয়া নির্বাচনের সময়কার খরচকে সামনে এনে আসলে বাংলার আগামী নির্বাচনের প্রস্তুতিকে বাধাগ্রস্ত করাই গেরুয়া শিবিরের মূল পরিকল্পনা।
২০২১ সালে আই-প্যাকের রণকৌশলে ভর করে বাংলার মানুষ জনবিরোধী বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল। ২০২৬ সালেও যখন মা-মাটি-মানুষের সরকার ফেরার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই ধরণের হানা গণতন্ত্রের ওপর আঘাত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রশাসনিক বাধা ও ইডির রক্তচক্ষু উপেক্ষা করেই তৃণমূল তাদের জয়রথ এগিয়ে নিয়ে যাবে বলে আত্মবিশ্বাসী কর্মীরা।
আরও পড়ুন - রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরাল AAP
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
10h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
12h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
12h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
13h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
14h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
14h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
16h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
17h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
